1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ ঢাকাজুড়ে কর্মসূচির ভিড়: বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের সভা–সমাবেশ টুটপাড়া ট্রিপল মার্ডার: আলোচিত আসামি বিসমিল্লাহ গ্রেপ্তার, রিমান্ডে নেওয়ার প্রস্তুতি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে শবে বরাতের রাতে ভাইরাল মির্জা-কন্যার ফেসবুক পোস্ট জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: ডিবির হাতে আটক বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভারী বৃষ্টিতে বন্যার শঙ্কা, মরক্কোর এক শহর থেকে সরানো হলো অর্ধেকের বেশি মানুষ টানা তুষারঝড়ে বিপর্যস্ত জাপান, প্রাণ হারালেন অন্তত ৩০ জন শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া

বাগেরহাটে বাথরুম থেকে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার, মৃত্যু রহস্য ঘিরে প্রশ্ন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে নিজ বাড়ির বাথরুম থেকে মুসলিমা খাতুন সীমা (২৮) নামের এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) বিকেলে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর উত্তরপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মুসলিমা খাতুন সীমা ওই গ্রামের ব্যবসায়ী শেখ আসাদের স্ত্রী। দম্পতির ছয় বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার দুপুর ১২টার দিকে মুসলিমা খাতুন রান্নার কাজে ব্যস্ত ছিলেন। সাড়ে ১২টার দিকে তিনি বাথরুমে প্রবেশ করেন। দীর্ঘ সময় পার হলেও তিনি বাইরে না আসায় বিষয়টি তার কন্যাসন্তানের নজরে আসে। পরে শিশুটি পরিবারের অন্য সদস্যদের বিষয়টি জানায়।

এ সময় নিহতের শ্বশুর বাথরুমের দরজার ফাঁক দিয়ে উঁকি দিয়ে ভেতরে রক্তাক্ত অবস্থায় পুত্রবধূকে পড়ে থাকতে দেখেন। পরে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। খবর পেয়ে বাগেরহাট মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান জানান, প্রাথমিকভাবে নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। তিনি আরও জানান, পরিবারের সদস্যদের ভাষ্যমতে নিহত নারী মানসিক সমস্যায় ভুগছিলেন। এর আগেও তিনি গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানা গেছে।

পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট