1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ ঢাকাজুড়ে কর্মসূচির ভিড়: বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের সভা–সমাবেশ টুটপাড়া ট্রিপল মার্ডার: আলোচিত আসামি বিসমিল্লাহ গ্রেপ্তার, রিমান্ডে নেওয়ার প্রস্তুতি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে শবে বরাতের রাতে ভাইরাল মির্জা-কন্যার ফেসবুক পোস্ট জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: ডিবির হাতে আটক বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভারী বৃষ্টিতে বন্যার শঙ্কা, মরক্কোর এক শহর থেকে সরানো হলো অর্ধেকের বেশি মানুষ টানা তুষারঝড়ে বিপর্যস্ত জাপান, প্রাণ হারালেন অন্তত ৩০ জন শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া

কালীগঞ্জে অপহরণ ও চাঁদাবাজির ঘটনায় শীর্ষ ছিনতাইকারী মিঠু পাঠানসহ ৬ জন গ্রেফতার, ভিকটিম উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন,স্টাফ রিপোর্টার

গাজীপুরের কালীগঞ্জে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে শীর্ষ ছিনতাইকারী হিসেবে পরিচিত মিঠু পাঠানসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অপহৃত এক যুবককে উদ্ধার করা হয়েছে। একই অভিযানে পৃথক ঘটনায় দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে প্রাণ আরএফএল কোম্পানির ছুটি শেষে বাসায় ফেরার পথে মোঃ হক সাব (২৪) নামের এক যুবক কালীগঞ্জ থানাধীন মূলগাঁও এলাকায় ৩ নম্বর গেইটের সামনে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাকে জোরপূর্বক অপহরণ করে। পরে তাকে মূলগাঁও চৌকিদারবাড়ির পেছনের কাঠ বাগানে নিয়ে গিয়ে প্রাণনাশের ভয় দেখিয়ে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।
ভিকটিমের কাছ থেকে নগদ ৪ হাজার টাকা নেওয়ার পরও অপহরণকারীরা আরও ১০ হাজার টাকা দাবি করে। একপর্যায়ে ভিকটিমকে দিয়ে তার স্ত্রীকে ফোন করিয়ে বিকাশে টাকা পাঠাতে বলা হয়। বিষয়টি জানার পর ভিকটিমের স্ত্রী কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম, এসআই মাসুদ রানা শামীমসহ সঙ্গীয় ফোর্স তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান চালায়।
৩১ জানুয়ারি রাত আনুমানিক ২টার দিকে দেওপাড়া এলাকায় সেভেন রিংস কোম্পানির ৫ নম্বর গেইটের সামনে থেকে জাহিদ হাসান তামিম (১৯) ও সাগর (২৫)-কে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে মিঠু পাঠান (৪০) ও কনক মিয়া (২১)-কেও গ্রেফতার করে পুলিশ।
এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা নং–৩২, তারিখ ৩১/০১/২০২৬, দণ্ডবিধির ৩৬৫/৩৮৫/৩৮৬/৫০৬ ধারায় মামলা রুজু হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মাসুদ রানা শামীম গ্রেফতারকৃত আসামীদের রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরণ করেছেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মিঠু পাঠানের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, দস্যুতা, চুরি, অপহরণ ও মাদকসহ মোট ১৭টি মামলা রয়েছে। অপর আসামী কনক মিয়ার বিরুদ্ধে ডাকাতি, চুরি ও অপহরণের ৩টি মামলা রয়েছে।
এছাড়া পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী সানি মিয়া (২২) ও জাহিদুল (২৬)-কে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সহকারী কমিশনার (ভূমি) তাদের প্রত্যেককে ৩ মাস করে কারাদণ্ড প্রদান করেন।
পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট