1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতে বসেই রাজনীতিতে ফেরার ছক কষছেন শেখ হাসিনা ও আ.লীগ নেতারা সিলেটে হাওরে লন্ডন প্রবাসীর রহস্যময় আগুনে পোড়া মরদেহ উদ্ধার আজ ঢাকাজুড়ে কর্মসূচির ভিড়: বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের সভা–সমাবেশ টুটপাড়া ট্রিপল মার্ডার: আলোচিত আসামি বিসমিল্লাহ গ্রেপ্তার, রিমান্ডে নেওয়ার প্রস্তুতি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে শবে বরাতের রাতে ভাইরাল মির্জা-কন্যার ফেসবুক পোস্ট জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: ডিবির হাতে আটক বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভারী বৃষ্টিতে বন্যার শঙ্কা, মরক্কোর এক শহর থেকে সরানো হলো অর্ধেকের বেশি মানুষ

দেশ গড়তে ভালো নেতা চাই ভালো নীতি চাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

কোন দল ইসলামী বিধান অনুসারে রাষ্ট্র পরিচালনা করতে চায় না, ভয় পায়। একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ কোরআন ও সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনা করতে চায়। দেশ গড়তে ভালো নেতা চাই, ভালো নীতি চাই। নীতি আদর্শে ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন কাজ করে যাচ্ছে। আগামী নির্বাচনে আমরা সরকার গঠন করতে পারলে কোরআন ও সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনা করবো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত নির্বাচনী জনসভায় দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এসব কথা বলেন।
শুক্রবার (৩০ জানুয়ারী) বিকেলে কালীগঞ্জের জামালপুর ইউনিয়নের জামালপুর আর এম বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম আরো বলেন, ইসলামী আদর্শ অনুযায়ী দেশকে ভালবাসা সকলের কর্তব্য। দেশের একটি বিরাট অংশ তরুণ প্রজন্ম। তাদেরকে দেশের উন্নয়নে ইসলামের ছায়াতলে থেকে কাজ করতে হবে। ভাল নেতৃত্ব ছাড়া জাতির মুক্তি নেই। গাজীপুরের মাটি ইসলামের ঘাটি। আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাওলানা গাজী আতাউর রহমানকে হাতপাখায় ভোট দিয়ে বিজয়ী করতে তিনি সকলে প্রতি আহবান জানান।
গাজীপুর-৫ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমানের সভাপতিত্বে জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আজিজুল ইসলামের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ওলামা পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করিম আবরার, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হারুন অর রশিদ, গাজীপুর জেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আবু বকর নাজমুল, গাজীপুর মহানগরের সাধারণ সম্পাদক হোসাইন আহাম্মদ, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি ইজহারুল ইসলাম, সহ সভাপতি মাওলানা আবু হানিফ, সাধারণ সম্পাদক আঃ আউয়াল। এসময় দলীয় ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট