1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ ঢাকাজুড়ে কর্মসূচির ভিড়: বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের সভা–সমাবেশ টুটপাড়া ট্রিপল মার্ডার: আলোচিত আসামি বিসমিল্লাহ গ্রেপ্তার, রিমান্ডে নেওয়ার প্রস্তুতি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে শবে বরাতের রাতে ভাইরাল মির্জা-কন্যার ফেসবুক পোস্ট জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: ডিবির হাতে আটক বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভারী বৃষ্টিতে বন্যার শঙ্কা, মরক্কোর এক শহর থেকে সরানো হলো অর্ধেকের বেশি মানুষ টানা তুষারঝড়ে বিপর্যস্ত জাপান, প্রাণ হারালেন অন্তত ৩০ জন শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া

বালু উত্তোলন বন্ধে গভীর রাতে জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান: আটক ১১

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

জুবায়ের আহমেদ সাব্বির, স্টাফ রিপোটার

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে গভির রাতে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে এমন খবর পেয়ে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত ১ টা থেকে ৩ টা পর্যন্ত গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক’র নেতৃত্বে উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশ যৌথভাবে জাফলংয়ের জুমপাড় ও বল্লাঘাট এলাকায় এ অভিযান চালায়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও ক্রাশার মেশিন পরিচালনা করার অপরাধে ১১ জনকে আটক করে সকলকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ সময় গোয়াইনঘাট থানার এস আই আব্দুল হান্নান, সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার হারুন অর রশিদসহ পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে গোয়াইনঘাটের গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক জানান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও ক্রাশার মেশিন পরিচালনা করায় ১১ জনকে আটক করে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পরিবেশ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট