1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতে বসেই রাজনীতিতে ফেরার ছক কষছেন শেখ হাসিনা ও আ.লীগ নেতারা সিলেটে হাওরে লন্ডন প্রবাসীর রহস্যময় আগুনে পোড়া মরদেহ উদ্ধার আজ ঢাকাজুড়ে কর্মসূচির ভিড়: বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের সভা–সমাবেশ টুটপাড়া ট্রিপল মার্ডার: আলোচিত আসামি বিসমিল্লাহ গ্রেপ্তার, রিমান্ডে নেওয়ার প্রস্তুতি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে শবে বরাতের রাতে ভাইরাল মির্জা-কন্যার ফেসবুক পোস্ট জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: ডিবির হাতে আটক বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভারী বৃষ্টিতে বন্যার শঙ্কা, মরক্কোর এক শহর থেকে সরানো হলো অর্ধেকের বেশি মানুষ

পটিয়ায় জাতীয় পার্টি প্রার্থী ফরিদ আহমদ চৌধুরী লাঙ্গল মার্কা ভোট চেয়ে ব্যাপক গনসংযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদ দাতা পটিয়া:

জাতীয় পার্টি মনোনীত চট্টগ্রাম ১২ পটিয়া সংসদীয় আসনের প্রার্থী ফরিদ আহমদ চৌধুরী উন্নয়ন, সুশাসন পরিবর্তনে জন্য লাঙ্গল মার্কায় ভোট প্রার্থনা করে ব্যাপক গনসংযোগ পথসভা করেছেন।

লাঙ্গল মার্কার প্রার্থী ফরিদ আহমদ চৌধুরী ২৮ জানুয়ারি বুধবার শ্রীমাই, অলিরহাট, মুজাফফরাবাদ, খরনা, চৌধুরী পাড়া, চেয়ারম্যান ঘাটা, লালারখীল, ফকির পাড়া, ভাইয়া দীঘী এলাকায় ব্যাপক গনসংযোগ পথসভা করে লাঙ্গল মার্কায় ভোট প্রার্থনা করেন। এসময় জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী আলহাজ্ব নুরুল ইসলাম কমিশনার বলেন, জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের একজন ভালো মানুষ দক্ষ অভিজ্ঞ রাজনীতিবিধ, দেশে উন্নয়ন সুশাসন, শৃঙ্খলা ফিরিয়ে আনতে জাতীয় পার্টির বিকল্প নেই, সবাই ঐকবদ্ধ হয়ে আগামী ১২ ফেব্রুয়ারী লাঙ্গল মার্কায় ভোট দিয়ে লুটপাট, দুর্নীতি, অনিয়ম এর বিরুদ্ধে জবাব দিতে হবে, এরশাদ ৯ বছর শাসন আমল ছিল উন্নয়নের স্বর্ণযুগ, বর্তমানে দেশে লুটেরা বেড়ে গেছে, এইসব জনগণকে বুজতে হবে, রাষ্ট্র ধর্ম ইসলাম, শুক্রবার ছুটির দিন ঘোষণা, জন্মাষ্টমী বন্ধ, মসজিদ মন্দির পানি বিদ্যুৎ বিল মওকুফ করেছিল জাতীয় পার্টি, বাংলাদেশ দৃশ্যমান উন্নয়ন করেছে জাতীয় পার্টি প্রয়াত চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ। আজ জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র বৈষম্য আচরণ হচ্ছে, জনগনকে সজাগ থাকতে হবে, আগামী ১২ ফেব্রুয়ারী ফরিদ আহমদ চৌধুরীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির পটিয়া উপজেলার আহবায়ক কাজী খোরশেদ আলম, পৌরসভার সদস্য সচিব মোস্তাক আহমদ, দক্ষিণ জেলা জাতীয় পার্টি নেতা ফয়জুল কবির চৌধুরী টিটু, জাহাঙ্গীর মেম্বার, নাজিম উদ্দীন মজুমদার, নেজাম সওদাগর, তাপস বড়ুয়া,আবুল কাসেম, রুবেল খান,নুরুল ইসলাম, আমিন ফারুকী, আনোয়ার হোসেন, নুরুল ইসলাম গান্ধী,
সহ জাতীয় পার্টি উপজেলা পৌরসভা অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট