1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতে বসেই রাজনীতিতে ফেরার ছক কষছেন শেখ হাসিনা ও আ.লীগ নেতারা সিলেটে হাওরে লন্ডন প্রবাসীর রহস্যময় আগুনে পোড়া মরদেহ উদ্ধার আজ ঢাকাজুড়ে কর্মসূচির ভিড়: বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের সভা–সমাবেশ টুটপাড়া ট্রিপল মার্ডার: আলোচিত আসামি বিসমিল্লাহ গ্রেপ্তার, রিমান্ডে নেওয়ার প্রস্তুতি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে শবে বরাতের রাতে ভাইরাল মির্জা-কন্যার ফেসবুক পোস্ট জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: ডিবির হাতে আটক বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভারী বৃষ্টিতে বন্যার শঙ্কা, মরক্কোর এক শহর থেকে সরানো হলো অর্ধেকের বেশি মানুষ

ভোটের বিনিময়ে ‘বিয়ে উপহার’

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

ব্যতিক্রমী প্রতিশ্রুতি দিয়ে আলোচনার ঝড় তুলেছেন এমপি প্রার্থী আশা মণি

 

নিজস্ব প্রতিবেদক

ঠাকুরগাঁও-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আশা মণির ব্যতিক্রমধর্মী নির্বাচনী প্রতিশ্রুতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বড় বড় রাজনৈতিক অঙ্গীকারের বদলে ভোটারদের কাছে ‘বিয়ের ব্যবস্থা করে দেওয়ার’ আশ্বাস দিয়ে ভোট চেয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি। বুধবার (২৮ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় গণসংযোগকালে এক সাক্ষাৎকারে আশা মণি বলেন, তরুণ ভোটারদের কাছ থেকে তিনি নিয়মিত বিয়ের ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ পাচ্ছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, অনেক তরুণ ভাই আমাকে বলেন, আপা, আমাদের বিয়ের ব্যবস্থা করেন। তাদের উদ্দেশে আমার কথা, আমাকে একটা করে ভোট দিন। আমি জয়ী হলে আপনাদের বিয়ের ব্যবস্থা সহজ করে দেব।শুধু তরুণ ভোটার নয়, দাদা-দাদি, নানা-নানি, চাচা-চাচিসহ সব বয়সী ভোটারের কাছেই তিনি ‘বিয়ের উপহার’ হিসেবে একটি করে ভোট চেয়েছেন বলে জানান। আশা মণির এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে হাস্যরসের জোয়ার। নেটিজেনদের মন্তব্যে রীতিমতো ট্রেন্ডিং হয়ে উঠেছে বিষয়টি। জয়দেব দেবনাথ নামে এক ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করেন, কেউ দিতে চাচ্ছে বেহেশত, কেউ ফ্যামিলি কার্ড, আর আশা মণি আপা দিতে চাচ্ছেন বউ অথবা স্বামী! তবে কৌতুকের আড়ালে এই প্রচারণাকে অনেকেই দেখছেন ভিন্ন দৃষ্টিকোণ থেকে। স্থানীয় সমাজকর্মী আম্বিয়া খাতুন মনে করেন, ভোটের ফলাফল যাই হোক না কেন, নারী ক্ষমতায়ন ও অধিকার আদায়ের লড়াইয়ে আশা মণি একজন সাহসী পথযাত্রী। তিনি বলেন, নারীরা রাজনীতিতে কথা বলবে, নিজস্ব ভাষায় ভোট চাইবে,এটাই বড় অর্জন। উল্লেখ্য, এর আগেও স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছিলেন আশা মণি। সে সময় উল্লেখযোগ্য ভোট না পেলেও এবার তার ব্যতিক্রমী প্রচারণা দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে আশা মণিসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পুরো ঠাকুরগাঁও জেলায় তিনটি সংসদীয় আসনের বিপরীতে নারী প্রার্থী রয়েছেন মাত্র দুজন। এর মধ্যে ঠাকুরগাঁও-২ আসনে জাতীয় পার্টির নূরুন্নাহার বেগম এবং ঠাকুরগাঁও-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচিত লড়াইয়ে রয়েছেন আশা মণি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট