1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতে বসেই রাজনীতিতে ফেরার ছক কষছেন শেখ হাসিনা ও আ.লীগ নেতারা সিলেটে হাওরে লন্ডন প্রবাসীর রহস্যময় আগুনে পোড়া মরদেহ উদ্ধার আজ ঢাকাজুড়ে কর্মসূচির ভিড়: বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের সভা–সমাবেশ টুটপাড়া ট্রিপল মার্ডার: আলোচিত আসামি বিসমিল্লাহ গ্রেপ্তার, রিমান্ডে নেওয়ার প্রস্তুতি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে শবে বরাতের রাতে ভাইরাল মির্জা-কন্যার ফেসবুক পোস্ট জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: ডিবির হাতে আটক বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভারী বৃষ্টিতে বন্যার শঙ্কা, মরক্কোর এক শহর থেকে সরানো হলো অর্ধেকের বেশি মানুষ

ক্ষমতায় গেলে যশোর হবে পূর্ণাঙ্গ সিটি কর্পোরেশন: জামায়াত আমির ডা. শফিকুর রহমান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক | যশোর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যশোরে বিশাল রাজনৈতিক জনসভার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান যশোরকে পূর্ণাঙ্গ সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, যশোরবাসীর দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশাকে সম্মান জানিয়ে আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই, আল্লাহর রহমতে যশোর শহরকে পূর্ণাঙ্গ সিটি কর্পোরেশনে উন্নীত করা হবে। এটি কোনো দয়া নয়, এটি যশোরবাসীর ন্যায্য অধিকার। ডা. শফিকুর রহমান আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে যশোরে একটি আধুনিক মেডিকেল কলেজ স্থাপন করা হবে, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মানোন্নয়ন করা হবে এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করা হবে। একই সঙ্গে নগরের ভৌত অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার প্রতিশ্রুতি দেন তিনি।

ন্যায়বিচার ও ইনসাফের কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, দলের নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ইনসাফ ও ন্যায়ের প্রতীক। “ইনশাআল্লাহ, এই পাল্লার মাপে কোনো কমবেশি হবে না। প্রতিটি মানুষের নাগরিক ও মৌলিক অধিকার নিশ্চিত করাই আমাদের নৈতিক দায়িত্ব।

আসন্ন গণভোট প্রসঙ্গে ডা. শফিকুর রহমান উপস্থিত জনতার উদ্দেশ্যে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, হ্যাঁ মানে আজাদী, আর না মানে গোলামী। হ্যাঁ বিজয়ী হলে দেশে চাঁদাবাজির রাজনীতি বন্ধ হবে এবং বাংলাদেশ বিজয়ী হবে।”

তিনি অভিযোগ করেন, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধ হওয়ার আশঙ্কায় কিছু রাজনৈতিক দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে মুখ খুলছে না।

তিনি সকল ভয়ভীতি উপেক্ষা করে জনগণকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

জনসভা শেষে ডা. শফিকুর রহমান যশোরে ১০-দলীয় জোটের মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং দেশের টেকসই উন্নয়নের স্বার্থে জোটপ্রার্থীদের বিজয়ী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার। জনসভায় সভাপতিত্ব করেন যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রাসূল। এছাড়া জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট