1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতে বসেই রাজনীতিতে ফেরার ছক কষছেন শেখ হাসিনা ও আ.লীগ নেতারা সিলেটে হাওরে লন্ডন প্রবাসীর রহস্যময় আগুনে পোড়া মরদেহ উদ্ধার আজ ঢাকাজুড়ে কর্মসূচির ভিড়: বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের সভা–সমাবেশ টুটপাড়া ট্রিপল মার্ডার: আলোচিত আসামি বিসমিল্লাহ গ্রেপ্তার, রিমান্ডে নেওয়ার প্রস্তুতি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে শবে বরাতের রাতে ভাইরাল মির্জা-কন্যার ফেসবুক পোস্ট জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: ডিবির হাতে আটক বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভারী বৃষ্টিতে বন্যার শঙ্কা, মরক্কোর এক শহর থেকে সরানো হলো অর্ধেকের বেশি মানুষ

সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতের অঙ্গীকার সাবিরার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

ধানের শীষে ভোট চাইতে চৌগাছা-ঝিকরগাছায় পথসভা, নারীদের উন্নয়নে বিশেষ উদ্যোগের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:

যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে ধানের শীষের প্রার্থী সাবিরা সুলতানা (মুন্নি) বলেছেন, নির্বাচিত হলে হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধসহ সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা ও সাংবিধানিক অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করবেন। তিনি বলেন, এই দেশ সবার। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই আমার অঙ্গীকার। শনিবার (২৪ জানুয়ারি) চৌগাছা উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের মাধবপুর ওয়ার্ডে আয়োজিত নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন। সাবিরা সুলতানা বলেন, আমাদের পরিচয় একটাই, আমরা সবাই বাংলাদেশি। এই পরিচয়ের ভিত্তিতেই প্রত্যেক নাগরিকের সমান অধিকার রয়েছে। আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়ী করলে আমি সেই অধিকার বাস্তবায়নে আপনাদের পাশে থাকব। নারীদের উদ্দেশে তিনি বলেন, “আমি একজন নারী হিসেবে এই আসনের মা-বোনদের আশ্বস্ত করতে চাই, আপদে-বিপদে আপনারা আমাকে পাশে পাবেন। নারীদের অর্থনৈতিক মুক্তি, নিরাপত্তা ও সার্বিক উন্নয়নে বিশেষ ও কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, একটি নির্বাচিত সরকার জনগণের কাছে দায়বদ্ধ। এই নির্বাচনের মধ্য দিয়ে মানুষের মধ্যে আবারও ভোটের আনন্দ ফিরে এসেছে। তারা তাদের ভোটাধিকার ও মালিকানা ফিরে পেয়েছে। আমরা বিশ্বাস করি, জনগণ তাদের প্রত্যাশিত ভোট ধানের শীষেই দেবে। পথসভায় স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট