1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতে বসেই রাজনীতিতে ফেরার ছক কষছেন শেখ হাসিনা ও আ.লীগ নেতারা সিলেটে হাওরে লন্ডন প্রবাসীর রহস্যময় আগুনে পোড়া মরদেহ উদ্ধার আজ ঢাকাজুড়ে কর্মসূচির ভিড়: বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের সভা–সমাবেশ টুটপাড়া ট্রিপল মার্ডার: আলোচিত আসামি বিসমিল্লাহ গ্রেপ্তার, রিমান্ডে নেওয়ার প্রস্তুতি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে শবে বরাতের রাতে ভাইরাল মির্জা-কন্যার ফেসবুক পোস্ট জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: ডিবির হাতে আটক বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভারী বৃষ্টিতে বন্যার শঙ্কা, মরক্কোর এক শহর থেকে সরানো হলো অর্ধেকের বেশি মানুষ

নেশার টাকার জন্য অমানবিকতা, যশোরে টাকা না পেয়ে বাবা-মাকে বটি দিয়ে কুপিয়ে জখম করল মাদকাসক্ত ছেলে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক | যশোর

যশোর সদর উপজেলার হৈবতপুরে নেশার টাকা না পেয়ে নিজের জন্মদাতা বাবা ও মাকে বটি দিয়ে কুপিয়ে এবং লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে মাদকাসক্ত ছেলে সদ্দাম হোসেন। সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে হৈবতপুর ইউনিয়নের সাতমাইল–হৈবতপুর রোড সংলগ্ন এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

আহতরা হলেন— ওই এলাকার মৃত আহম্মদ আলী মন্ডলের ছেলে আছির উদ্দিন ও তার স্ত্রী রোকেয়া বেগম। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সদ্দাম হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। ঘটনার রাতে সে বাবা-মায়ের কাছে নেশার জন্য টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে সে ক্ষিপ্ত হয়ে ঘর থেকে বটি এনে বাবা-মায়ের ওপর হামলা চালায়। এলোপাথাড়ি কোপে উভয়ের বাম হাতে গুরুতর জখম হয়। পরে লাঠি দিয়েও পিটিয়ে তাদের শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করা হয়।

বাবা-মায়ের আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করেন। পরে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে আছির উদ্দিনকে পুরুষ সার্জারি ওয়ার্ডে এবং রোকেয়া বেগমকে মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্র জানায়, আহতদের অবস্থা আশঙ্কাজনক না হলেও ক্ষত গভীর এবং নিবিড় চিকিৎসা প্রয়োজন।

ঘটনার পর থেকেই অভিযুক্ত সদ্দাম হোসেন পলাতক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট