1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতে বসেই রাজনীতিতে ফেরার ছক কষছেন শেখ হাসিনা ও আ.লীগ নেতারা সিলেটে হাওরে লন্ডন প্রবাসীর রহস্যময় আগুনে পোড়া মরদেহ উদ্ধার আজ ঢাকাজুড়ে কর্মসূচির ভিড়: বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের সভা–সমাবেশ টুটপাড়া ট্রিপল মার্ডার: আলোচিত আসামি বিসমিল্লাহ গ্রেপ্তার, রিমান্ডে নেওয়ার প্রস্তুতি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে শবে বরাতের রাতে ভাইরাল মির্জা-কন্যার ফেসবুক পোস্ট জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: ডিবির হাতে আটক বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভারী বৃষ্টিতে বন্যার শঙ্কা, মরক্কোর এক শহর থেকে সরানো হলো অর্ধেকের বেশি মানুষ

যশোরে ভোররাতে বিজিবির জালে, ৫১ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার 

যশোরের মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫১ লাখ টাকা মূল্যের দুটি স্বর্ণের বারসহ খালেদ হোসেন নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)।

শনিবার (২৪ জানুয়ারি) ভোর আনুমানিক ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদর উপজেলার মুরাদগড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আটক খালেদ হোসেন মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের বাসিন্দা। তিনি বাদশা মিয়ার ছেলে বলে জানা গেছে।

বিজিবি সূত্র জানায়, সন্দেহভাজন হিসেবে খালেদ হোসেনকে তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেট থেকে ২৩৩.২৬ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ২৫০ টাকা জব্দ করা হয়।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ৫১ লাখ ১১ হাজার ৮৯২ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন, তিনি ঢাকার তাঁতীবাজার এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণগুলো সংগ্রহ করেছিলেন। যশোর ও চৌগাছা সীমান্ত দিয়ে ভারত পাচারের পরিকল্পনা ছিল তার।

আটককৃত পাচারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট