1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতে বসেই রাজনীতিতে ফেরার ছক কষছেন শেখ হাসিনা ও আ.লীগ নেতারা সিলেটে হাওরে লন্ডন প্রবাসীর রহস্যময় আগুনে পোড়া মরদেহ উদ্ধার আজ ঢাকাজুড়ে কর্মসূচির ভিড়: বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের সভা–সমাবেশ টুটপাড়া ট্রিপল মার্ডার: আলোচিত আসামি বিসমিল্লাহ গ্রেপ্তার, রিমান্ডে নেওয়ার প্রস্তুতি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে শবে বরাতের রাতে ভাইরাল মির্জা-কন্যার ফেসবুক পোস্ট জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: ডিবির হাতে আটক বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভারী বৃষ্টিতে বন্যার শঙ্কা, মরক্কোর এক শহর থেকে সরানো হলো অর্ধেকের বেশি মানুষ

বেনাপোল বন্দর দিয়ে এলো ১২৫ মেট্রিক টন বিস্ফোরক, সর্বোচ্চ নিরাপত্তা জোরদার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ভারতের পেট্রাপোল স্থলবন্দর থেকে বিস্ফোরকবাহী ৮টি ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন।

তিনি জানান, মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের খনন কার্যক্রম পরিচালনার জন্য এসব বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। বর্তমানে বিস্ফোরকবাহী ভারতীয় ট্রাকগুলো বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রশাসনিক নিরাপত্তার আওতায় রাখা হয়েছে।

খালাস প্রক্রিয়া সম্পন্ন করতে আমদানিকারকের নিয়োজিত সিঅ্যান্ডএফ এজেন্ট প্রয়োজনীয় কাগজপত্র বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে দাখিল করবেন বলে জানান তিনি। সকল আনুষ্ঠানিকতা শেষ হলে বিস্ফোরক দ্রব্যগুলো খালাস করে বাংলাদেশি ট্রাকে করে দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং এলাকায় পাঠানো হবে।

অপ্রীতিকর কোনো ঘটনা এড়াতে বন্দর এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে বিস্ফোরক দ্রব্যের নিরাপদ খালাস নিশ্চিত করতে বন্দর কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা ও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট