
মোঃমামুন নীলফামারী প্রতিনিধি
শান্তির জন্য পরিবর্তন, পরিবর্তনের জন্য জাতীয় পার্টি।
আসন্ন ১২ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পল্লী বন্ধুর আদর্শ সামনে রেখে ২৩ জানুয়ারি নীলফামারীর ডিমলা উপজেলা ঝুনাগাছ চাপানী ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজার বিভিন্ন মন্ডব ও খালিশা চাপানী ইউনিয়নে মনসা পূজায় সৌজন্য সাক্ষাৎ করেন নীলফামারী-১ ডোমার ডিমলা আসনে জাতীয় পার্টির লাঙ্গল মার্কা মনোনীত পদ প্রার্থী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল পিএসসি এমডিএস তছলিম উদ্দিন।
এসময় ঝুনাগাছ চাপানী ইউনিয়ন শাখা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি দুলাল হোসেন ও সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায় সহ জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সরস্বতী পূজা মন্ডবে সাক্ষাৎকালে তছলিম উদ্দিন বলেন ধর্ম যার যার রাষ্ট্র সবার। সরস্বতী পূজা সনাতন ধর্মাবলম্বীদের সামাজিক ও সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরস্বতী দেবী জ্ঞান, বিদ্যা, শিক্ষা সামাজিক ও পারিবারিক মূল্যবোধকে জাগ্রত করে। সুষ্ঠ শান্তি শৃঙ্খলার সহিত পূজা পালনের জন্য সকলের সহযোগীতা দরকার।
ঝুনাগাছ চাপানী ইউনিয়ন শাখা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে আগামী নির্বাচনে ডোমার ডিমলায় জাতীয় পার্টিকে লাঙ্গল প্রতিকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য সকল ওয়ার্ড ও ইউনিয়ন নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।