1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতে বসেই রাজনীতিতে ফেরার ছক কষছেন শেখ হাসিনা ও আ.লীগ নেতারা সিলেটে হাওরে লন্ডন প্রবাসীর রহস্যময় আগুনে পোড়া মরদেহ উদ্ধার আজ ঢাকাজুড়ে কর্মসূচির ভিড়: বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের সভা–সমাবেশ টুটপাড়া ট্রিপল মার্ডার: আলোচিত আসামি বিসমিল্লাহ গ্রেপ্তার, রিমান্ডে নেওয়ার প্রস্তুতি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে শবে বরাতের রাতে ভাইরাল মির্জা-কন্যার ফেসবুক পোস্ট জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: ডিবির হাতে আটক বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভারী বৃষ্টিতে বন্যার শঙ্কা, মরক্কোর এক শহর থেকে সরানো হলো অর্ধেকের বেশি মানুষ

যশোরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে ১১টি ককটেলসহ সাবেক যুবলীগ নেতা আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক | যশোর

যশোরে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ককটেলসহ সাবেক যুবলীগ নেতা ইকবালকে আটক করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে যশোর সদর উপজেলার বসুন্দিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ইকবাল বসুন্দিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। তিনি বসুন্দিয়া বাজার এলাকার বাসিন্দা এবং বহর আলীর ছেলে।

কোতোয়ালি থানার পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী বসুন্দিয়া বাজারে ইকবালের বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় তার বাড়ির পাশের একটি স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ১১টি ককটেল উদ্ধার করা হয়।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, উদ্ধারকৃত ককটেলগুলো প্রাথমিকভাবে সক্রিয় ও বিস্ফোরণযোগ্য বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আটক ইকবালের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত আলামত আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে এবং ইকবালকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ককটেলগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে ও এর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়দের মাঝে এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এলাকায় যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে যৌথ বাহিনীর নজরদারি আরও জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট