1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতে বসেই রাজনীতিতে ফেরার ছক কষছেন শেখ হাসিনা ও আ.লীগ নেতারা সিলেটে হাওরে লন্ডন প্রবাসীর রহস্যময় আগুনে পোড়া মরদেহ উদ্ধার আজ ঢাকাজুড়ে কর্মসূচির ভিড়: বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের সভা–সমাবেশ টুটপাড়া ট্রিপল মার্ডার: আলোচিত আসামি বিসমিল্লাহ গ্রেপ্তার, রিমান্ডে নেওয়ার প্রস্তুতি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে শবে বরাতের রাতে ভাইরাল মির্জা-কন্যার ফেসবুক পোস্ট জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: ডিবির হাতে আটক বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভারী বৃষ্টিতে বন্যার শঙ্কা, মরক্কোর এক শহর থেকে সরানো হলো অর্ধেকের বেশি মানুষ

যশোরে চূড়ান্ত লড়াইয়ে ৩৪ প্রার্থী প্রতীক বরাদ্দ আজ, কাল থেকে শুরু হচ্ছে জমজমাট প্রচার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, যশোর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর জেলার ছয়টি সংসদীয় আসনে চূড়ান্ত হয়েছে প্রার্থীদের তালিকা। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তিনজন প্রার্থী আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোয় এখন জেলায় মোট ৩৪ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আবেদন জমা দেন তিন প্রার্থী। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব জানান, নির্বাচন বিধিমালা অনুযায়ী যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে।

মনোনয়নপত্র প্রত্যাহারকারী প্রার্থীরা হলেন,

যশোর-১ আসন: স্বতন্ত্র প্রার্থী আবুল হাসান জহির

যশোর-৩ আসন: এনসিপির খালিদ সাইফুল্লাহ

যশোর-৪ আসন: স্বতন্ত্র প্রার্থী ফারহান সাজিদ

এছাড়া যশোর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী জহুরুল ইসলাম সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও কারিগরি জটিলতার কারণে তার নাম ব্যালটে থেকে যাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আজ বুধবার (২১ জানুয়ারি) সকাল ৯টা থেকে প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। প্রতীক হাতে পাওয়ার পর আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার-প্রচারণা।

বিশেষ নজর কেড়েছে যশোর-৫ (মণিরামপুর) আসন। এখানে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শহীদ মো. ইকবাল হোসেন নির্বাচনী মাঠে থাকায় ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে, যা নির্বাচনের উত্তাপ আরও বাড়াবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান জানিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

তিনি জানান, যশোরের ছয়টি আসনে মোট ২৪ লাখ ৭১ হাজার ৯০৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে জেলার ৮২৪টি ভোটকেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট