1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতে বসেই রাজনীতিতে ফেরার ছক কষছেন শেখ হাসিনা ও আ.লীগ নেতারা সিলেটে হাওরে লন্ডন প্রবাসীর রহস্যময় আগুনে পোড়া মরদেহ উদ্ধার আজ ঢাকাজুড়ে কর্মসূচির ভিড়: বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের সভা–সমাবেশ টুটপাড়া ট্রিপল মার্ডার: আলোচিত আসামি বিসমিল্লাহ গ্রেপ্তার, রিমান্ডে নেওয়ার প্রস্তুতি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে শবে বরাতের রাতে ভাইরাল মির্জা-কন্যার ফেসবুক পোস্ট জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: ডিবির হাতে আটক বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভারী বৃষ্টিতে বন্যার শঙ্কা, মরক্কোর এক শহর থেকে সরানো হলো অর্ধেকের বেশি মানুষ

পটিয়ায় স্মরনকালের সর্ববৃহৎ বর্ষপূর্তি ও পিকনিক উদযাপন করবে কেমিস্টএন্ড ডাগিষ্ট সমিতি: প্রস্তুতি সভা সম্পন্ন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

পটিয়া ( চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:-

চট্টগ্রামের পটিয়ায় স্মরণকালের সর্ববৃহৎ বর্ষপূর্তি ও পিকনিক আয়োজন করতে যাচ্ছে কেমিস্ট এন্ড ডাগিষ্ট সমিতি। আগামী ২১ জানুয়ারি বুধবার পটিয়া গাজী কনভেনশন কমিউনিটি সেন্টার বর্ষপূর্তি ও পিকনিক উপলক্ষে মেজবানি খাবার পরিবেশন করা হবে জানিয়েছেন কেমিস্ট এন্ড ডাগিষ্ট সমিতির পটিয়ার সভাপতি জয়দেব বড়ুয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম, এম.আরপি বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান আনিস উদ্দিন। বর্ষপূর্তি উপলক্ষে নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে কমিটির পক্ষ থেকে।
তার মধ্যে এক কালার টি শার্ট পরিহিত ২১ জানুয়ারি বুধবার সকাল ১১ টার সময় পটিয়া বাসষ্টেশন এলাকা থেকে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার বের করা হবে। শোভাযাএাটি পটিয়া প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাজী কনভেনশন কমিউনিটি সেন্টারে সমবেত হবে। এতে আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের দেশবরেন্য শিল্পীরা গান পরিবেশন করা হবে । এছাড়াও দুপুর মেজবানি খাবার আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।
অনুষ্ঠান উপলক্ষে ১৮ জানুয়ারি রবিবার দুপুরে নোঙর রেস্তোরাঁয় এমআরপি বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান ও রেলি উপ-কমিটির আহবায়ক আনিস উদ্দীন এর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মীর আরিফ এর সঞ্চলনায় এতে প্রধান অতিথি ছিলেন ডাক্তার মোহাম্মদ নুরুল আমিন,বক্তব্য রাখেন কমিটির সহ সভাপতি মোজাফফর আলম মিন্টু, কবির হোসেন, সাইফুল ইসলাম, জসিম উদ্দিন, সুমন, রুদ্র, বিজয় চক্রবর্তী সাইদুল ইসলাম, কাজী আবু আব্বাস, মোহাম্মদ সেলিম, মিনহাজুল ইসলাম, সরোয়ার কামাল, শহীদ উদ্দীন, আবদুল খালেক প্রমুখ।

সভায় বক্তারা কেমিস্ট এন্ড ডাগিষ্ট সমিতির উদ্যােগে মফস্বলে স্মরণকালের সর্ববৃহৎ পিকনিক ও বর্ষপূর্তি সুশৃঙ্খল উদযাপন করার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট