1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ ঢাকাজুড়ে কর্মসূচির ভিড়: বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের সভা–সমাবেশ টুটপাড়া ট্রিপল মার্ডার: আলোচিত আসামি বিসমিল্লাহ গ্রেপ্তার, রিমান্ডে নেওয়ার প্রস্তুতি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে শবে বরাতের রাতে ভাইরাল মির্জা-কন্যার ফেসবুক পোস্ট জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: ডিবির হাতে আটক বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভারী বৃষ্টিতে বন্যার শঙ্কা, মরক্কোর এক শহর থেকে সরানো হলো অর্ধেকের বেশি মানুষ টানা তুষারঝড়ে বিপর্যস্ত জাপান, প্রাণ হারালেন অন্তত ৩০ জন শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া

গোয়াইনঘাটে প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

জুবায়ের আহমেদ সাব্বির স্টাফ রিপোর্টার,সিলেট:

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে লুনী গ্রামবাসীর পক্ষে খায়রুল ইসলাম, কামরুল ইসলাম ও রিয়াজ উদ্দিনের আয়োজনে উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিলেট ৪ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী আরিফুল হক চৌধুরীর সহধর্মিনী স্যামা হক চৌধুরী। এসময় তিনি বলেন, আপনারা জানেন, আরিফুল হক চৌধুরী একজন কাজের মানুষ। কাজের মাধ্যমেই তিনি মানুষের ভালোবাসা অর্জন করেছেন। সিলেট নগরীকে তিনি নিজের সন্তানের মতো গড়ে তুলেছেন। এ কারণেই দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া উনাকে (আরিফুল হক চৌধুরী) এই এলাকার অবহেলিত মানুষের ভাগ্য পরিবর্তনের দায়িত্ব দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। তিনি বলেন, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলার মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন এবং অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে বিএনপি থেকে আরিফুল হক চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার নিশ্চিত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে তাকে বিজয়ী করতে হবে। সাবেক তিনবারের সফল নারী প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপোষহীন নেত্রী। তিনি জনগনের ভালোবাসায় মা,মাটি দেশের টানে কখনো দেশ ছেড়ে যাননি। আজ তিনি দুনিয়াতে নেই। আমরা মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং আগামির রাষ্ট্র নায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

দোয়া ও মিলাদ মাহফিলে স্থানীয় কয়েক শতাধিক নারী ও নতুন ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এসময় নারী ভোটাররা তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরলে প্রধান অতিথিসহ উপস্থিত নেতৃবৃন্দ মনোযোগ দিয়ে তা শোনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট