1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতে বসেই রাজনীতিতে ফেরার ছক কষছেন শেখ হাসিনা ও আ.লীগ নেতারা সিলেটে হাওরে লন্ডন প্রবাসীর রহস্যময় আগুনে পোড়া মরদেহ উদ্ধার আজ ঢাকাজুড়ে কর্মসূচির ভিড়: বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের সভা–সমাবেশ টুটপাড়া ট্রিপল মার্ডার: আলোচিত আসামি বিসমিল্লাহ গ্রেপ্তার, রিমান্ডে নেওয়ার প্রস্তুতি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে শবে বরাতের রাতে ভাইরাল মির্জা-কন্যার ফেসবুক পোস্ট জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: ডিবির হাতে আটক বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভারী বৃষ্টিতে বন্যার শঙ্কা, মরক্কোর এক শহর থেকে সরানো হলো অর্ধেকের বেশি মানুষ

নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার। নড়াইলের কালিয়া উপজেলায় বালু মহলকে কেন্দ্র করে চাঁদাবাজির ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি আমিন সরদার ওরফে জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, পুলিশ জানায়, আমিন সরদার বর্তমানে নড়াইল জেলা কারাগারে রয়েছেন। তিনি কালিয়া উপজেলার চাঁদপুর গ্রামের আঞ্জু সরদারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৫–২৬ অর্থবছরে কালিয়া উপজেলার ভোমবাগ বালু মহলের ইজারাদার মফিজ সরদারের কর্মচারী হিসেবে মো. জিয়াউর রহমান সিকদার বালু মহলের অর্থ আদায়ের দায়িত্বে ছিলেন। গত ১৩ অক্টোবর ২০২৫ সকাল আনুমানিক ৭টার দিকে আমিন সরদারসহ কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি তাঁর ঘরে প্রবেশ করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ভয়ে ওই সময় এক লাখ টাকা দিতে বাধ্য হন ভুক্তভোগী। পাশাপাশি বাকি চার লাখ টাকা ২৪ ঘণ্টার মধ্যে পরিশোধ না করলে বালু উত্তোলন বন্ধ করে দেওয়াসহ হত্যার হুমকি দেওয়া হয়।
এরপর ১৬ অক্টোবর ২০২৫ ভোর আনুমানিক ৫টার দিকে অভিযুক্তরা বন্দুক, পিস্তল, হকিস্টিক ও লোহার রডসহ বিভিন্ন অস্ত্র নিয়ে টোল ঘরে প্রবেশ করে পুনরায় চার লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় তারা টোল ঘরে থাকা ক্যাশবাক্স ভেঙে এক লাখ ৩৪ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় দায়িত্বরত কর্মচারীদের মারধর করে আহত করা হয় এবং একটি ভিভো মোবাইল ফোন নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী মো. জিয়াউর রহমান সিকদার বাদী হয়ে কালিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি কালিয়া থানার মামলা নম্বর ৬, (১৬ জানুয়ারি) ২০২৬। এতে দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ৩২৩, ৩২৬ ৩৮৫ ও ৩৮৬, ৩৮০,ধারায় অভিযোগ আনা হয়েছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শুকুর আলী জানান, অভিযোগ পাওয়ার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে মামলা গ্রহণ করা হয়। পরে এজাহারভুক্ত আসামি আমিন সরদারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট