1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতে বসেই রাজনীতিতে ফেরার ছক কষছেন শেখ হাসিনা ও আ.লীগ নেতারা সিলেটে হাওরে লন্ডন প্রবাসীর রহস্যময় আগুনে পোড়া মরদেহ উদ্ধার আজ ঢাকাজুড়ে কর্মসূচির ভিড়: বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের সভা–সমাবেশ টুটপাড়া ট্রিপল মার্ডার: আলোচিত আসামি বিসমিল্লাহ গ্রেপ্তার, রিমান্ডে নেওয়ার প্রস্তুতি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে শবে বরাতের রাতে ভাইরাল মির্জা-কন্যার ফেসবুক পোস্ট জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: ডিবির হাতে আটক বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভারী বৃষ্টিতে বন্যার শঙ্কা, মরক্কোর এক শহর থেকে সরানো হলো অর্ধেকের বেশি মানুষ

রাজবাড়িতে বসবে মধুমিতার বিয়ের আসর!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক 

গত বছরের শেষের দিকে নতুন প্রেমের খবর জানান ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। তারপর থেকে রাখঢাকের তোয়াক্কা নেই। বরং প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর হাত ধরে ঘুরে বেড়ান পাহাড়-জঙ্গল। গত মার্চের মাঝামাঝি সময়ে মধুমিতা জানান—ডিসেম্বর বা জানুয়ারির গোড়ার দিকে সাতপাকে বাঁধা পড়তে চান তারা।

এদিকে, ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, সব ঠিকঠাক থাকলে আগামী বছরের ২৩ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসবেন মধুমিতা-দেবমাল্য। বারুইপুর রাজবাড়িতেই হবে বিয়ের এলাহি আয়োজন। সাবেকি সাজই প্রথম পছন্দ মধুমিতা ও দেবমাল্যর। সেভাবেই সাজবেন দুজনে। রিসেপশন হবে ২৫ জানুয়ারি। এ অনুষ্ঠান হবে অবশ্য শোভাবাজার রাজবাড়িতে। বিনোদুনিয়ার অনেককেই যে মধুমিতা-দেবমাল্যর বিয়েতে উপস্থিত থাকতে পারেন, তা নিয়ে কোনো সন্দেহ নেই।

ভারতীয় গণমাধ্যম মধুমিতার বিয়ের তারিখ ও ভেন্যুর খবর জানালেও এ নিয়ে এখনো কোনো ঘোষণা দেননি এই অভিনেত্রী। তবে গত সেপ্টেম্বরে বিয়ে ও বিয়ের প্রস্তুতি নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মধুমিতা সরকার। এ অভিনেত্রী বলেছিলেন, “আমি বিয়ের তারিখটা এখনই জানাতে চাই না। এটা একটু আড়ালে রাখতে চাইছি। কিন্তু খুব শিগগির আমার বিয়ে।”

বিয়ের ভেন্যু চূড়ান্ত হওয়ার কথা স্মরণ করে মধুমিতা সরকার বলেছিলেন, “কোনো শপিং বা কিছু এখনও শুরু হয়নি। এগুলো পূজায় পর শুরু করব। যেভাবে পুরোটা পরিকল্পনা করা হয়ছে, তাতে আশা করি পূজার পর এক-দেড় মাসের মধ্যে পুরো প্রস্তুতি নেওয়া হয়ে যাবে। তবে ভেন্যু ঠিক করা আছে।”

বিয়ের দিন-তারিখ নিয়ে এর আগে মধুমিতা সরকার বলেছিলেন, “এই বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের গোড়ার দিকে বিয়ের পরিকল্পনা রয়েছে। কারণ শীতকাল আমাদের দুজনেরই বেশ পছন্দ। বিয়ে না হওয়া পর্যন্ত পাহাড়ে স্মৃতি (ঘুরে বেড়াব) তৈরি করে যাব।”

বিয়ের প্রস্তুতি ও কাজের চাপের মধ্যেও প্রেমটা কী চুটিয়ে করছেন? জবাবে মধুমিতা বলেছিলেন, “প্রথমত এক বছর হয়ে গেল আমরা প্রেম করছি। এই এক বছরে আমরা চুটিয়ে প্রেম করে নিয়েছি। বিয়ের আগে আমরা চাইছি যে, একটু ব্যস্ততা থাকুক। এতে এই যে দূরে থাকব, এই যে একে অপরকে মিস করব সেই ব্যাপারটা থাকবে।”

বিয়ের আগে প্রেমিকের সঙ্গে কম দেখা হচ্ছে, তা স্মরণ করে মধুমিতা সরকার বলেছিলেন, “ও খুব সাপোর্টিভ এই সব ব্যাপারে। মানে ও এখন ব্যস্ত, ওর বিয়ের প্রস্তুতি চলছে। ও নিজেও কাজ করে সেটা নিয়েও ব্যস্ত। আর এই যে বিয়ের আগে একটু কম দেখা হচ্ছে। আমরা একে অপরকে মিস করছি, এটা আমরা উপভোগ করছি।”

ভারতীয় টেলিভিশন স্টার জলসায় প্রচারিত ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেন মধুমিতা সরকার। বাংলাদেশেও তার ভক্ত সংখ্যা কম নয়!

অষ্টাদশী হওয়ার পরই মধুমিতা ভালোবেসে ঘর বাঁধেন অভিনেতা সৌরভের সঙ্গে। কিন্তু এ সংসার বেশি দিন টিকেনি। ২০১৯ সালে সৌরভের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটে তার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট