1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ ঢাকাজুড়ে কর্মসূচির ভিড়: বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের সভা–সমাবেশ টুটপাড়া ট্রিপল মার্ডার: আলোচিত আসামি বিসমিল্লাহ গ্রেপ্তার, রিমান্ডে নেওয়ার প্রস্তুতি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে শবে বরাতের রাতে ভাইরাল মির্জা-কন্যার ফেসবুক পোস্ট জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: ডিবির হাতে আটক বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভারী বৃষ্টিতে বন্যার শঙ্কা, মরক্কোর এক শহর থেকে সরানো হলো অর্ধেকের বেশি মানুষ টানা তুষারঝড়ে বিপর্যস্ত জাপান, প্রাণ হারালেন অন্তত ৩০ জন শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া

প্রান্তিক পোল্ট্রি খাতের সংকট: খামারিদের ভয়াবহ লোকসান, বাজার ধস ও অসাধু চক্রের প্রভাব

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

উৎপাদন খরচের ঊর্ধ্বগতি ও বাজার অস্থিরতায় বাংলাদেশে প্রান্তিক পোল্ট্রি খাত বিপর্যস্ত, যৌথ উদ্যোগ ছাড়া উত্তরণ কঠিন

নিজস্ব প্রতিবেদক 
বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ খাত প্রান্তিক পোল্ট্রি উৎপাদন বর্তমানে চরম সংকটের মুখোমুখি। ডিম ও ব্রয়লার শিল্প দেশের পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান এবং আয়ের অন্যতম উৎস হলেও সাম্প্রতিক সময়ে বাজার ধস, উৎপাদন খরচ বৃদ্ধি এবং অসাধু চক্রের দাপটের কারণে খামারিরা ভয়াবহ লোকসান ভুগছেন।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রান্তিক খামারিরা প্রতি ব্যাচে শতকরা ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত লোকসান করছেন। ফিডের দাম বাড়লেও ডিম ও মুরগির বাজারদর কমে যাওয়ায় উৎপাদন খরচও তুলতে পারছেন না। অনেকেই ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে খামার বন্ধ বা বিক্রি করতে বাধ্য হচ্ছেন।

কন্ট্রাক্ট গ্রোয়িং ব্যবস্থাও খামারিদের জন্য ঝুঁকিপূর্ণ। বড় কোম্পানি বাচ্চা, খাদ্য ও ঔষধ সরবরাহ ও বাজার নিয়ন্ত্রণ করলেও খামারির লাভ সীমিত। বাজারে মূল্য ধস হলে সাধারণ খামারির উৎপাদিত মুরগির দাম কমে যায়, কিন্তু ভোক্তা একই বা বেশি দামে কিনতে বাধ্য হন। এর ফলে মধ্যস্বত্বভোগীর লাভ বাড়ে, উৎপাদক ও ভোক্তা উভয়ই ক্ষতিগ্রস্ত হন।

সংকটের মূল কারণ হিসেবে বিশেষজ্ঞরা বাজারের অগোছালো সাপ্লাই চেইন, অসাধু সুযোগ–সন্ধানী, অতিরিক্ত DOC উৎপাদন এবং সরকারের নিয়ন্ত্রণহীনতা উল্লেখ করেছেন। সরকারিভাবে বাজার মনিটরিং, ন্যায্য মূল্য নির্ধারণ, আমদানি ও উৎপাদন নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাব পুরো খাতকে অনিশ্চয়তায় ফেলেছে।

সমস্যার সমাধানের জন্য প্রান্তিক খামারির বিক্রয়মূল্য নির্ধারণ, ফিড ও DOC-এর দাম মনিটরিং, সুযোগ–সন্ধানী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং খামারি–কেন্দ্রিক আধুনিক বিপণন ব্যবস্থা জরুরি। ত্রিপক্ষীয় স্বচ্ছ কন্ট্রাক্ট, সরকারি নজরদারি ও প্রসেসিং শিল্প শক্তিশালী করা হলে বাজার স্থিতিশীল রাখা সম্ভব।

পোল্ট্রি খাত বাংলাদেশে খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু সময়মতো যৌথ উদ্যোগ গ্রহণ না করলে খাত দীর্ঘস্থায়ী সংকটে পড়তে পারে, যার ফলে খামার বন্ধ, বাজার নিয়ন্ত্রণে বড় কোম্পানির দাপট এবং ভোক্তার জন্য দামের ঊর্ধ্বগতি দেখা দেবে।

লেখক: জেমস আব্দুর রহিম রানা, সিনিয়র গণমাধ্যমকর্মী, কলামিস্ট ও স্বত্বাধিকারী – রোহান পোল্ট্রি এন্ড এগ্রো ফার্ম লিঃ, যশোর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট