1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ ঢাকাজুড়ে কর্মসূচির ভিড়: বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের সভা–সমাবেশ টুটপাড়া ট্রিপল মার্ডার: আলোচিত আসামি বিসমিল্লাহ গ্রেপ্তার, রিমান্ডে নেওয়ার প্রস্তুতি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে শবে বরাতের রাতে ভাইরাল মির্জা-কন্যার ফেসবুক পোস্ট জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: ডিবির হাতে আটক বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভারী বৃষ্টিতে বন্যার শঙ্কা, মরক্কোর এক শহর থেকে সরানো হলো অর্ধেকের বেশি মানুষ টানা তুষারঝড়ে বিপর্যস্ত জাপান, প্রাণ হারালেন অন্তত ৩০ জন শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া

বাহারি শীতের পিঠা: স্বাদের মেলায় শীতের আনন্দ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

চিকেন ভাপা থেকে ঝাল পোয়া শীতকে আনন্দময় করে তোলার জন্য কয়েকটি আকর্ষণীয় পিঠার রেসিপি

নিজস্ব প্রতিবেদক 

শীতের মরসুম মানেই পিঠার ধুম। হেমন্তের নতুন চাল, ঘরোয়া উপকরণ আর মায়ের বা দিদির হাতে তৈরি পিঠা—শীতকে আনন্দময় করে তোলে। চলুন দেখি কয়েকটি বাহারি পিঠার রেসিপি:

চিকেন ভাপা পিঠা:
চিকেন কিমা, আদা, রসুন, পেঁয়াজ ও ধনেপাতা মিশিয়ে তৈরি হয় এই পিঠার পুর। চালের গুঁড়োর ডোতে পুর রেখে পাতলা কাপড়ের উপর ভাপা দিলে মাত্র ২–৩ মিনিটে তৈরি হয়ে যায় সুস্বাদু পিঠা।

লবঙ্গ পিঠা:
ময়দা ময়ান দিয়ে পাতলা রুটি বেলে, নারকেল-গুড়ের পুর ভরে ভাঁজ করে ভাজা হয়। পিঠার মাঝখানে লবঙ্গ বসিয়ে ভাঁজ আটকে দিলে তৈরি হয় আরেকটি মজাদার পিঠা।

ঝিনুক বা খেজুর পিঠা:
ময়দা ও চালের গুঁড়া মেখে তৈরি ডো থেকে চিরুনির নকশা দিয়ে ছোট লেচি কেটে ভাজা হয়। শেষে গুঁড় বা চিনি সিরা ছড়িয়ে পরিবেশন করা হয়।

সুজির মালাই পিঠা:
দুধ ঘন করে চিনি, এলাচ, ডিম, গুঁড়া দুধ ও সুজি মিশিয়ে তেলে ভাজা পিঠা মালাইতে ডুবিয়ে সাজানো হয়। বাদাম কুচি ও চেরি দিয়ে পরিবেশন করলে নরম, মিষ্টি ও ক্রিমি স্বাদের পিঠা তৈরি হয়।

ঝাল পোয়া পিঠা:
আটপ চালের গুঁড়া, ময়দা, ডিম, মশলা ও সবজি মিশিয়ে গোলা বানিয়ে ভাজলে তৈরি হয় ঝাল পোয়া পিঠা। টমেটো সস দিয়ে পরিবেশন করলে এটি হালকা নাশতা বা মেহমান আপ্যায়নে একদম উপযুক্ত।

শীতের দিনে এই পিঠাগুলো শুধু স্বাদই নয়, আনন্দ আর উষ্ণতাও যোগ করে। হেমন্তের নতুন চালের সাথে ঘরোয়া উপকরণ মিলিয়ে বানানো পিঠা শীতকে করে তোলে পরিপূর্ণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট