1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারনা ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে প্রকল্প করমকর্তার নানা অসদাচরণ অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত তিস্তাপারের মানুষের স্পষ্ট দাবি, যারা নদীভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নেবে, ভোট পাবে তারাই পটিয়ার চক্রশালা কষি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন নড়াইলের কালিয়ার বড়নাল গ্রামে থেকে চুরি হওয়া গরু উদ্ধার অভয়নগরে নির্বাচনী আচরণবিধি ভাঙায় বিএনপি কর্মীকে জরিমানা অভয়নগরে ভুল আল্ট্রাসনো রিপোর্টে নবজাতকের প্রাণ গেল অভয়নগরে আলেম-উলামা ও ইমাম নেতৃবৃন্দের সাথে দাড়িপাল্লা প্রার্থীর মতবিনিময় বসুন্দিয়ার ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা রাসেল আটক মিরপুরে ঋণের চাপের নির্মম পরিণতি: দুই সন্তানকে হত্যার পর স্বামী-স্ত্রীর আত্মহত্যা

মিরপুরে ঋণের চাপের নির্মম পরিণতি: দুই সন্তানকে হত্যার পর স্বামী-স্ত্রীর আত্মহত্যা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

রাজধানীর মিরপুরের পল্লবী থানাধীন সেকশন-১১ এলাকার ওয়াপদা বিহারী ক্যাম্প থেকে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন এক দম্পতি ও তাদের দুই শিশু সন্তান। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, চরম ঋণগ্রস্ততার কারণে দুই সন্তানকে হত্যার পর স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান।

ওসি জানান, “আমরা একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাদের দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছি। তারা একই পরিবারের সদস্য। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, পরিবারের কর্তা ঋণগ্রস্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, প্রথমে দুই শিশুকে হত্যা করা হয়, এরপর স্বামী-স্ত্রী আত্মহত্যা করেন। পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়দের কাছ থেকে দুর্গন্ধ ও অস্বাভাবিক পরিস্থিতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরের ভেতরে চারজনের মরদেহ দেখতে পায়। তাৎক্ষণিকভাবে কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

ঘটনাস্থল থেকে প্রাথমিক আলামত সংগ্রহ করা হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ও সময় সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, পরিবারটি খুব সাধারণ জীবনযাপন করত এবং তেমন কারও সঙ্গে বিরোধের কথা শোনা যায়নি। পুলিশ বলছে, এটি হত্যা না আত্মহত্যা, সব দিক মাথায় রেখে তদন্ত চলছে। ঘটনার পেছনে আর কোনো কারণ বা সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট