1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ভারতে বসেই রাজনীতিতে ফেরার ছক কষছেন শেখ হাসিনা ও আ.লীগ নেতারা সিলেটে হাওরে লন্ডন প্রবাসীর রহস্যময় আগুনে পোড়া মরদেহ উদ্ধার আজ ঢাকাজুড়ে কর্মসূচির ভিড়: বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের সভা–সমাবেশ টুটপাড়া ট্রিপল মার্ডার: আলোচিত আসামি বিসমিল্লাহ গ্রেপ্তার, রিমান্ডে নেওয়ার প্রস্তুতি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে শবে বরাতের রাতে ভাইরাল মির্জা-কন্যার ফেসবুক পোস্ট জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: ডিবির হাতে আটক বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভারী বৃষ্টিতে বন্যার শঙ্কা, মরক্কোর এক শহর থেকে সরানো হলো অর্ধেকের বেশি মানুষ

টুটপাড়া ট্রিপল মার্ডার: আলোচিত আসামি বিসমিল্লাহ গ্রেপ্তার, রিমান্ডে নেওয়ার প্রস্তুতি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার লবণচরা থানাধীন টুটপাড়া দরবেশ মোল্লা গলির আলোচিত ট্রিপল মার্ডার মামলার অন্যতম আসামি বিসমিল্লাহ ওরফে বিসমিল্লাহ শেখ (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে টুটপাড়া দারোগার বস্তি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বিসমিল্লাহ টুটপাড়া ২ নম্বর ক্রস রোড, কবি নজরুল সড়কের বাসিন্দা। তার বিরুদ্ধে খুলনা থানার একটি মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ছিল।

খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে বিভিন্ন মামলার আসামি ও সাজাপ্রাপ্ত বিসমিল্লাহ দারোগার বস্তি এলাকায় অবস্থান করছে। খবর পেয়ে থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ওসি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, বিসমিল্লাহ লবণচরা থানার টুটপাড়া দরবেশ মোল্লা গলির আলোচিত ট্রিপল মার্ডার মামলার একজন আসামি। এ বিষয়ে ট্রিপল মার্ডার মামলার তদন্ত কর্মকর্তা ও লবণচরা থানার ওসি (তদন্ত) মো. ইউসুফ আলী বলেন, তিন খুনের মূল পরিকল্পনাকারী শামীম আহমেদসহ একাধিক আসামি আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বিসমিল্লাহর সম্পৃক্ততার কথা উল্লেখ করেছে। তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়ার প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, এর আগে খুলনা থানায় জিজ্ঞাসাবাদকালে বিসমিল্লাহ ট্রিপল মার্ডার সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং খুব শিগগিরই মামলার চার্জশিট আদালতে দাখিল করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট