1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ ঢাকাজুড়ে কর্মসূচির ভিড়: বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের সভা–সমাবেশ টুটপাড়া ট্রিপল মার্ডার: আলোচিত আসামি বিসমিল্লাহ গ্রেপ্তার, রিমান্ডে নেওয়ার প্রস্তুতি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে শবে বরাতের রাতে ভাইরাল মির্জা-কন্যার ফেসবুক পোস্ট জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: ডিবির হাতে আটক বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভারী বৃষ্টিতে বন্যার শঙ্কা, মরক্কোর এক শহর থেকে সরানো হলো অর্ধেকের বেশি মানুষ টানা তুষারঝড়ে বিপর্যস্ত জাপান, প্রাণ হারালেন অন্তত ৩০ জন শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া

কক্সবাজার শিক্ষা সফরে গিয়ে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী, স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

বনভোজন শেষে ফেরার সময় বাসে না ওঠায় নিখোঁজ হয় মিরসরাইয়ের আবুতোরাব স্কুলের শিক্ষার্থী পূজা রানী দাস

চট্রগ্রাম জেলা প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাই উপজেলার আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক বনভোজনের অংশ হিসেবে কক্সবাজার শিক্ষা সফরে গিয়ে এক দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর নাম পূজা রানী দাস (১৫)। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের দায়িত্বহীনতার অভিযোগ তুলেছেন শিক্ষার্থীর বাবা অপু দাস।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (১ ফেব্রুয়ারি) রাতে বিদ্যালয়ের ১৭৫ জন শিক্ষার্থী ও কয়েকজন শিক্ষক তিনটি বাসে করে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন। সফর শেষে সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজার থেকে মিরসরাই ফেরার প্রস্তুতি নেওয়া হয়। এ সময় বাসে ওঠার জন্য শিক্ষার্থীদের নির্দেশ দেওয়া হলেও পূজা রানী দাসকে পাওয়া যায়নি।
দীর্ঘ সময় ধরে শিক্ষকরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বিষয়টি ট্যুরিস্ট পুলিশ ও সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়। তবে এরপরও শিক্ষকরা শিক্ষার্থীদের নিয়ে মিরসরাই ফিরে আসেন বলে অভিযোগ উঠেছে।
নিখোঁজ শিক্ষার্থীর বাবা অপু দাস ক্ষোভ প্রকাশ করে বলেন, স্কুল কর্তৃপক্ষ আমার মেয়েকে এত দূরে পিকনিকে নিয়ে গেলেও ঘটনার পর দায়িত্বশীল আচরণ করেনি। প্রধান শিক্ষক ঘটনাস্থলে থেকে দায়িত্ব না নিয়ে চলে এসেছেন। এমনকি একজন সহকারী শিক্ষক মাঝপথে নেমে যান, যার ফলে আমার মেয়েকে সেখানে অপরাধমূলকভাবে ফেলে রাখা হয়েছে বলে আমি মনে করি।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন এবং বিস্তারিত খোঁজখবর নিচ্ছেন।
এদিকে, স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে প্রশ্ন উঠেছে, এত বড় একটি শিক্ষা সফরে শিক্ষার্থীদের নিরাপত্তা ও তদারকি নিশ্চিত করতে স্কুল কর্তৃপক্ষ যথাযথ ভূমিকা পালন করেছে কি না। নিখোঁজ শিক্ষার্থীর দ্রুত সন্ধান এবং ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট