1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ ঢাকাজুড়ে কর্মসূচির ভিড়: বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের সভা–সমাবেশ টুটপাড়া ট্রিপল মার্ডার: আলোচিত আসামি বিসমিল্লাহ গ্রেপ্তার, রিমান্ডে নেওয়ার প্রস্তুতি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে শবে বরাতের রাতে ভাইরাল মির্জা-কন্যার ফেসবুক পোস্ট জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: ডিবির হাতে আটক বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভারী বৃষ্টিতে বন্যার শঙ্কা, মরক্কোর এক শহর থেকে সরানো হলো অর্ধেকের বেশি মানুষ টানা তুষারঝড়ে বিপর্যস্ত জাপান, প্রাণ হারালেন অন্তত ৩০ জন শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া

যশোরে মেয়েকে নিতে এসে শাশুড়ির গলায় ছুরি, হত্যাচেষ্টায় চাঞ্চল্য

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

চুড়ামনকাটিতে জামাইয়ের হামলায় গুরুতর আহত নারী, হাসপাতালে চিকিৎসাধীন

নিজস্ব প্রতিবেদক, যশোর
যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় মেয়েকে নিতে এসে শাশুড়িকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করেছে জামাই। সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে চুড়ামনকাটি ব্যারাক অফিসের সামনে এ নৃশংস ঘটনা ঘটে।
আহত নারীর নাম রাবেয়া খাতুন (৪০)। তিনি চুড়ামনকাটি গ্রামের বাসিন্দা সাইদুলের স্ত্রী। অভিযুক্ত জামাই অমিত (২৫)। তার গ্রামের বাড়ি রাজশাহী জেলার কোনো এলাকায় বলে জানা গেলেও বিস্তারিত পরিচয় নিশ্চিত করা যায়নি।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক মাস আগে অমিতের সঙ্গে রাবেয়া খাতুনের মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে অমিত মেয়েটিকে বাড়ি থেকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেন। পরে পরিবারের সদস্যরা তাকে বুঝিয়ে প্রায় তিন মাস আগে মেয়েটিকে বাড়িতে ফিরিয়ে আনেন।
সোমবার বিকেলে অমিত হঠাৎ করে শ্বশুরবাড়িতে এসে স্ত্রীকে সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ নিয়ে শাশুড়ি রাবেয়া খাতুনের সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে অমিত তার হাতে থাকা ধারালো চাকু দিয়ে রাবেয়ার গলায় আঘাত করেন। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।
পরিবারের লোকজন দ্রুত আহত অবস্থায় রাবেয়া খাতুনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের তৃতীয় তলার মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর স্বজনরা জানিয়েছেন, ঘটনার বিষয়ে কোতোয়ালি থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
ছবি ক্যাপশন : যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আহত রাবেয়া খাতুন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট