1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে মাটি কাটতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ নরসিংদীতে গ্রামবাসীর সংঘর্ষে প্রাণ গেল সপ্তম শ্রেণির শিক্ষার্থীর ভারতে বসেই রাজনীতিতে ফেরার ছক কষছেন শেখ হাসিনা ও আ.লীগ নেতারা সিলেটে হাওরে লন্ডন প্রবাসীর রহস্যময় আগুনে পোড়া মরদেহ উদ্ধার আজ ঢাকাজুড়ে কর্মসূচির ভিড়: বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের সভা–সমাবেশ টুটপাড়া ট্রিপল মার্ডার: আলোচিত আসামি বিসমিল্লাহ গ্রেপ্তার, রিমান্ডে নেওয়ার প্রস্তুতি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে শবে বরাতের রাতে ভাইরাল মির্জা-কন্যার ফেসবুক পোস্ট জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: ডিবির হাতে আটক বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল

যশোরে মাটি কাটতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

পরিত্যক্ত বোমায় গুরুতর আহত দুই শ্রমিক, একজনের অবস্থা আশঙ্কাজনক

 

নিজস্ব প্রতিবেদক

যশোরের শার্শা উপজেলায় মাটি কাটার সময় মাটির নিচে পুঁতে রাখা একটি পরিত্যক্ত বোমা বিস্ফোরণে দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কায়বা ইউনিয়নের বালুন্ডা গ্রামের দক্ষিণ পাড়ায় গনি ঢালির ভিটে নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন বালুন্ডা গ্রামের আব্দুল বারীকের ছেলে জাকির হোসেন (৬৫) এবং মৃত নুজ্জাকের ছেলে আব্দুল কাদের (৬০)। তারা দুজনই পেশায় মাটি কাটা শ্রমিক। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে জাকির হোসেন ও আব্দুল কাদের ওই ভিটেতে মাটি কাটার কাজ করছিলেন। এ সময় মাটির আনুমানিক দেড় হাত গভীরে কোদাল দিয়ে আঘাত করলে হঠাৎ বিকট শব্দে একটি বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে আহতদের তাৎক্ষণিকভাবে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, জাকির হোসেনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। দুজনকেই বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। খবর পেয়ে শার্শা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশের প্রাথমিক ধারণা, বোমাটি অনেক আগে থেকেই মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় ছিল। তবে এটি পরিকল্পিত কোনো নাশকতার অংশ কি না, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনার পর এলাকায় সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট