1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে শবে বরাতের রাতে ভাইরাল মির্জা-কন্যার ফেসবুক পোস্ট জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: ডিবির হাতে আটক বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভারী বৃষ্টিতে বন্যার শঙ্কা, মরক্কোর এক শহর থেকে সরানো হলো অর্ধেকের বেশি মানুষ টানা তুষারঝড়ে বিপর্যস্ত জাপান, প্রাণ হারালেন অন্তত ৩০ জন শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া কক্সবাজার শিক্ষা সফরে গিয়ে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী, স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন রাঙ্গুনিয়ায় গভীর রাতে যৌথবাহিনীর অভিযান, অস্ত্রসহ দুইজন আটক

রাঙ্গুনিয়ায় গভীর রাতে যৌথবাহিনীর অভিযান, অস্ত্রসহ দুইজন আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

বেতাগী ইউনিয়নের অন্তরপাড়া এলাকায় তল্লাশিতে উদ্ধার একনলা বন্দুক, চাপাতি ও দেশীয় অস্ত্র

চট্রগ্রাম জেলা প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টা ৫ মিনিটে উপজেলার বেতাগী ইউনিয়নের অন্তরপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন বেতাগী ইউনিয়নের অন্তরপাড়া এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে মো. আবু বক্কর (৪৩) এবং একই ইউনিয়নের মির্জাখীল এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. রুবেল (৩২)।
যৌথবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে প্রথমে আবু বক্কর ও রুবেলকে আটক করা হয়। পরে তাদের নিজ নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে ২টি দেশীয় একনলা বন্দুক, ১টি খালি কার্টিজ, ১টি চাপাতি, ৫টি ছুরি, ৪টি দা এবং ১টি লোহার রড উদ্ধার করা হয়। অভিযানের পর আজ ভোর ৬টার দিকে আটককৃতদের উদ্ধারকৃত অস্ত্রসহ রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান বিষয়টি নিশ্চিত করে জানান, যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট