1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে শবে বরাতের রাতে ভাইরাল মির্জা-কন্যার ফেসবুক পোস্ট জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: ডিবির হাতে আটক বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভারী বৃষ্টিতে বন্যার শঙ্কা, মরক্কোর এক শহর থেকে সরানো হলো অর্ধেকের বেশি মানুষ টানা তুষারঝড়ে বিপর্যস্ত জাপান, প্রাণ হারালেন অন্তত ৩০ জন শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া কক্সবাজার শিক্ষা সফরে গিয়ে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী, স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন রাঙ্গুনিয়ায় গভীর রাতে যৌথবাহিনীর অভিযান, অস্ত্রসহ দুইজন আটক

ফেব্রুয়ারিতে এলপিজি ও অটোগ্যাসের দাম বাড়ল, সিলিন্ডারে গুনতে হবে আরও ৫০ টাকা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৩৫৬ টাকা, অটোগ্যাস লিটারপ্রতি ৬২ টাকা ১৪ পয়সা

নিজস্ব প্রতিবেদক :

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম বাড়ানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিইআরসি নতুন এই মূল্য ঘোষণা করে। সংস্থাটি জানায়, সোমবার সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় ফেব্রুয়ারি মাসের জন্য এলপিজির দাম সমন্বয় করা হয়েছে। ফলে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম আগের ১ হাজার ৩০৬ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৪ জানুয়ারি সর্বশেষ এলপিজির দাম সমন্বয় করা হয়। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। ফেব্রুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ২ টাকা ৩৪ পয়সা বাড়িয়ে মূসকসহ ৬২ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে ৪ জানুয়ারি অটোগ্যাসের দাম সর্বশেষ সমন্বয় করা হয়। সে সময় লিটারপ্রতি ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে মূসকসহ দাম ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

নতুন দামে এলপিজি ও অটোগ্যাস বিক্রি শুরু হওয়ায় সাধারণ ভোক্তাদের ব্যয় আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট