1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভারী বৃষ্টিতে বন্যার শঙ্কা, মরক্কোর এক শহর থেকে সরানো হলো অর্ধেকের বেশি মানুষ টানা তুষারঝড়ে বিপর্যস্ত জাপান, প্রাণ হারালেন অন্তত ৩০ জন শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া কক্সবাজার শিক্ষা সফরে গিয়ে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী, স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন রাঙ্গুনিয়ায় গভীর রাতে যৌথবাহিনীর অভিযান, অস্ত্রসহ দুইজন আটক যশোরে মেয়েকে নিতে এসে শাশুড়ির গলায় ছুরি, হত্যাচেষ্টায় চাঞ্চল্য শার্শায় সিম বিতরণকে কেন্দ্র করে গ্রামীণফোন কর্মীর ওপর ইট-হামলা আবারও আসছে তীব্র শৈত্যপ্রবাহ, হানা দেবে বজ্র ও শিলাবৃষ্টি

টানা তুষারঝড়ে বিপর্যস্ত জাপান, প্রাণ হারালেন অন্তত ৩০ জন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক 
জাপানে টানা ভারী তুষারপাতের কারণে গত দুই সপ্তাহে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি। প্রাণহানির এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নিহতদের মধ্যে ৯১ বছর বয়সী এক বৃদ্ধাও রয়েছেন। তার মরদেহ নিজ বাড়ির সামনে প্রায় তিন মিটার উঁচু তুষারের স্তূপের নিচে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, বাড়ির ছাদ থেকে জমে থাকা তুষার ধসে পড়ে শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জাপানের উত্তরাঞ্চলের আওমোরি অঞ্চল। সেখানে উদ্ধার কার্যক্রম এবং জমে থাকা তুষার অপসারণে সহায়তার জন্য কেন্দ্রীয় সরকার সেনাবাহিনী মোতায়েন করেছে। কিছু দুর্গম এলাকায় এখনো প্রায় সাড়ে চার মিটার পর্যন্ত তুষার জমে রয়েছে, যা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে।
মঙ্গলবার সকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জরুরি মন্ত্রিসভার বৈঠক ডাকেন। বৈঠকে তিনি তুষারপাতজনিত দুর্ঘটনা ও প্রাণহানি ঠেকাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সর্বোচ্চ সতর্কতা ও কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি জানায়, ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া এই তুষারপাতে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। জাপান সাগর উপকূলীয় এলাকায় শক্তিশালী শীতল বায়ুপ্রবাহের কারণে অনেক স্থানে স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ তুষার জমেছে।
আওমোরির গভর্নর সোইচিরো মিয়াশিতা বলেন, তুষার পরিষ্কার এবং একা বসবাসকারী বয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক বাহিনীর সহায়তা চাওয়া হয়েছে। তিনি সতর্ক করে বলেন, অতিরিক্ত তুষারের চাপে ভবন ধসে পড়া বা ছাদ থেকে বরফ পড়ে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে।
এদিকে স্থানীয় প্রশাসন জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং অপ্রয়োজনে ঝুঁকিপূর্ণ এলাকায় চলাচল না করার পরামর্শ দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট