1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে শবে বরাতের রাতে ভাইরাল মির্জা-কন্যার ফেসবুক পোস্ট জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: ডিবির হাতে আটক বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভারী বৃষ্টিতে বন্যার শঙ্কা, মরক্কোর এক শহর থেকে সরানো হলো অর্ধেকের বেশি মানুষ টানা তুষারঝড়ে বিপর্যস্ত জাপান, প্রাণ হারালেন অন্তত ৩০ জন শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া কক্সবাজার শিক্ষা সফরে গিয়ে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী, স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন রাঙ্গুনিয়ায় গভীর রাতে যৌথবাহিনীর অভিযান, অস্ত্রসহ দুইজন আটক

পটিয়া আশিয়া উচ্চ বিদ্যালয়ে দুইদিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি::

চট্টগ্রামের পটিয়া আশিয়া উচ্চ বিদ্যালয়ে দুইদিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২৬ ইং অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারি বুধবার সকালে আশিয়া উচ্চ বিদ্যালয়ে মাঠে ৪১ ইভেন্ট বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল জলিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান, সরকারি দাপ্তরিক কর্মব্যস্ততা উপস্থিত থাকতে পারেনি তিনি।
অনুষ্ঠান উদ্বোধন করেন পটিয়া উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার বাবুল দে,
সিনিয়র শিক্ষক দীপক কান্তি বড়ুয়ার সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্কুল পরিচালনা কমিটির অভিভাবক সদস্য ইউসুফ আলী, সহকারী প্রধান শিক্ষক নুরুল আমিন।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক শাখিল আহমদ, মাওলানা সাইদুল হক চৌধুরী, শর্মিলা দাশ, নুরুচ্ছফা, অজিত চৌধুরী, হাফিজুল ইসলাম, নিপুণ পাল, রোকসানা আকতার, রাশেদুল ইসলাম, নাফিজা রিফাদ, সহকারী শিক্ষক কার্তিক নাথ, রবিউল আলম,রাজিয়া সুকতানা, ফারিয়া রহমান, সাদির আলম প্রমুখ।
২৯ জানুয়ারি বৃহস্পতিবার বিভিন্ন ইভেন্ট প্রতিযোগিতা অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

সভাপতির বক্তব্যে আশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান আবদুল জলিল বলেন,
জাতি গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম, সুস্থ দেহ সবল মন খেলাধুলার প্রয়োজন, যদি কেউ সুস্থ দেহ ও সবল মন চায় তাহলে খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলাই একমাত্র সঠিক ব্যক্তিত্ব বিকাশ ও সুস্থ শরীর গঠনে কার্যকরী ভূমিকা পালন করে। অপরাধ প্রবণতা থেকে রক্ষা করার জন্য ও সুস্থ সামাজিক পরিবেশ বিনির্মাণে খেলাধূলা ও সুস্থ বিনোদন চর্চা প্রয়োজন।
তিনি আরো বলেন, বিপদগামী তরুণ প্রজন্মের ভিতর দেশ প্রেমের বীজ বুনতে হলে লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা ও নৈতিক শিক্ষার চর্চা করতে হবে। তিনি বলেন, আমরা শিক্ষক আমাদের কাজ মানুষের জীবন গঠনে শিক্ষার্থীদের সুশিক্ষিত গড়ে তোলে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে সুশিক্ষা বিকল্প নেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট