
পটিয়া ( চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রাম ১২ (পটিয়া) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ফরিদ আহমদ চৌধুরী ২৯ জানুয়ারি বৃহস্পতিবার কেলিশহর ইউনিয়ন ভট্টাচার্য হাট, বড়ুয়া পাড়া দারগা, হাট, রতনপুর, মৌলবী বাজার, বড়ুয়ার টেক,ধলঘাট ইউনিয়নের প্রভা ষ্টোর,ধলঘাট ক্যাম্প সহ বিভিন্ন পাড়া মহল্লায় গনসংযোগ করে লাঙ্গল মার্কা ভোট প্রার্থনা করেন। জাতীয় পার্টি মনোনীত প্রার্থী পটিয়া উপজেলার প্রত্যান্ত অঞ্চলে গনসংযোগ, মতবিনিময়, পথসভায় বক্তব্যে বলেন সন্রাস, চাঁদাবাজ মুক্ত আধুনিক পটিয়া গড়ে তুলতে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে, তিনি নির্বাচিত হলে পটিয়াকে জেলা ঘোষণা এবং আধুনিক নান্দনিক পটিয়া গড়ে তুলার ঘোষণা দেন। এসময় উপস্থিত জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটি প্রধান সমন্বয়কারী জেলা জাতীয় পার্টি নেতা
আলহাজ্ব নুরুল ইসলাম কমিশনার, ফয়জুল কবির চৌধুরী টিটু, পটিয়া পৌরসভা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোহাম্মদ সাইফুদ্দিন, সদস্য সচিব মোস্তাক আহমদ, মনির চেয়ারম্যান, নেজাম সওদাগর, নুরচ্ছফা সওদাগর,
রঞ্জিত ভট্টাচার্য কালু, মিলন মেম্বার, সৈয়দুল আরেফিন প্রান্ত, রাজিব চৌধুরী রাজু, দিদারুল আলম, মোহাম্মদ আজাদ প্রমুখ।
চট্টগ্রাম ১২ পটিয়া আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ফরিদ আহমদ চৌধুরীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী আলহাজ্ব নুরুল ইসলাম কমিশনার বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় গেলে দেশে উন্নয়ন হবে, মানুষের কল্যাণ হবে, আইনশৃঙ্খলার পরিস্থিতি উন্নয়ন হবে, মানুষের মনে হতাশা দুর হবে
শান্তি ফিরে আসবে। শিল্প-বাণিজ্য বান্ধব পরিবেশ ফিরে আসবে। হিম্দু সম্প্রদায়ের পবিত্র দিন শ্রী শ্রী জন্মাষ্টমীর দিন ছুটি ঘোষণা করেছে জাতীয় পার্টি, হিন্দু সম্প্রদায়ের শত্রু সম্পত্তি আইন জাতীয় পার্টি রোহিত করেছিল। হিন্দু কল্যাণ ট্রাস্ট জাতীয় পার্টি গ্রহণ করেছিল। জাতীয় পার্টি স্বাধীনতার স্বপক্ষের শক্তি। এই কঠিন মুহূর্তে ৭১’এর মহান মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষার দায়িত্ব জাতীয় পার্টির। তাই আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ফরিদ আহমদ চৌধুরীকে লাঙ্গল প্রতীকে আপনার মূল্যবান ভোট দিয়ে মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস রক্ষার দায়িত্বে জাতীয় পার্টি চেয়ারম্যান জি,এম কাদেরকে হাতকে শক্তিশালী করার মাধ্যমে সার্বভৌমত্ব রক্ষায় পটিয়াবাসী সহ দেশবাসীকে এগিয়ে আসতে হবে, সম্প্রদায়ের সম্প্রীতির চারণভূমি ভুমি হবে পটিয়া, লাঙ্গল হবে মঙ্গল।