1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ ঢাকাজুড়ে কর্মসূচির ভিড়: বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের সভা–সমাবেশ টুটপাড়া ট্রিপল মার্ডার: আলোচিত আসামি বিসমিল্লাহ গ্রেপ্তার, রিমান্ডে নেওয়ার প্রস্তুতি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে শবে বরাতের রাতে ভাইরাল মির্জা-কন্যার ফেসবুক পোস্ট জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: ডিবির হাতে আটক বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভারী বৃষ্টিতে বন্যার শঙ্কা, মরক্কোর এক শহর থেকে সরানো হলো অর্ধেকের বেশি মানুষ টানা তুষারঝড়ে বিপর্যস্ত জাপান, প্রাণ হারালেন অন্তত ৩০ জন শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া

মেয়েকে ‘শেষ বার্তা’ পাঠিয়ে আত্মহত্যা করলেন পুলিশ কনস্টেবল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার, হতাশার ইঙ্গিত

 

নিজস্ব প্রতিবেদক

ঢাকার যাত্রাবাড়ী থানাধীন একটি পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে শফিকুল ইসলাম (৪২) নামে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকালে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

নিহত শফিকুল ইসলাম চাঁদপুর জেলার মতলব থানার মৌটুপী গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মান্নান মল্লিকের ছেলে। ২০০৩ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন তিনি এবং বর্তমানে যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্র জানায়, আত্মহত্যার আগে রাত ৩টা ২৫ মিনিটে তিনি তার বড় মেয়ের মোবাইলে একটি আবেগঘন বার্তা পাঠান। বার্তায় তিনি লেখেন,

‘আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। আমাকে ক্ষমা করে দিও। জুনায়েদ ও জিহাদকে দেখে রেখো। এরপর মেয়ের পক্ষ থেকে ফোন করা হলে তিনি আর কল রিসিভ করেননি।

নিহতের স্ত্রী’র বড় ভাই আব্দুল হান্নান জানান, শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরেই পারিবারিক ও ব্যক্তিগত নানা বিষয় নিয়ে মানসিক চাপে ছিলেন এবং ডিপ্রেশনে ভুগছিলেন।

যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রাসেল জানান, ফাঁড়ির ওয়াশরুমে শফিকুল ইসলামের ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট