1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ ঢাকাজুড়ে কর্মসূচির ভিড়: বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের সভা–সমাবেশ টুটপাড়া ট্রিপল মার্ডার: আলোচিত আসামি বিসমিল্লাহ গ্রেপ্তার, রিমান্ডে নেওয়ার প্রস্তুতি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে শবে বরাতের রাতে ভাইরাল মির্জা-কন্যার ফেসবুক পোস্ট জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: ডিবির হাতে আটক বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভারী বৃষ্টিতে বন্যার শঙ্কা, মরক্কোর এক শহর থেকে সরানো হলো অর্ধেকের বেশি মানুষ টানা তুষারঝড়ে বিপর্যস্ত জাপান, প্রাণ হারালেন অন্তত ৩০ জন শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া

নোয়াখালী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি রাব্বি হোসেন গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

রবিউল হোসাইন সবুজ:

নোয়াখালী জেলার চাটখিল থানার একটি অপহরণ ও ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামি মোঃ রাব্বি হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-৭, চট্টগ্রাম ও র‌্যাব-১১, নারায়ণগঞ্জের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।র‌্যাব সূত্রে জানা যায়, ফেনী জেলার সদর থানার মামলা নম্বর-৫৩, তারিখ ২৭ জুলাই ২০২৫ ইং, ধারাঃ ৯(১)/৭/৩০, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর এজাহারনামীয় প্রধান আসামি মোঃ রাব্বি হোসেন নোয়াখালী জেলার চাটখিল থানার একটি এলাকায় আত্মগোপনে রয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।এরই ধারাবাহিকতায় গত ২৬ জানুয়ারি ২০২৬ ইং রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে র‌্যাব-৭ ও র‌্যাব-১১ এর যৌথ আভিযানিক দল নোয়াখালী জেলার চাটখিল থানাধীন ৩নং পরকোট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব পরকোট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।গ্রেপ্তারকৃত আসামি মোঃ রাব্বি হোসেন (১৯) লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার আলীপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম জাফর আহম্মেদ।র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফেনী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এ ধরনের অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট