1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ ঢাকাজুড়ে কর্মসূচির ভিড়: বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের সভা–সমাবেশ টুটপাড়া ট্রিপল মার্ডার: আলোচিত আসামি বিসমিল্লাহ গ্রেপ্তার, রিমান্ডে নেওয়ার প্রস্তুতি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে শবে বরাতের রাতে ভাইরাল মির্জা-কন্যার ফেসবুক পোস্ট জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: ডিবির হাতে আটক বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভারী বৃষ্টিতে বন্যার শঙ্কা, মরক্কোর এক শহর থেকে সরানো হলো অর্ধেকের বেশি মানুষ টানা তুষারঝড়ে বিপর্যস্ত জাপান, প্রাণ হারালেন অন্তত ৩০ জন শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া

দেশের রাজনীতি দেশের মানুষই ঠিক করবে: পঞ্চগড়ে সারজিস আলম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

রিয়াজুল হক সাগর,রংপুর অফিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম বলেছেন, দেশের বাইরে বসে বাংলাদেশের ভাগ্য নির্ধারণের সময় শেষ। এখন সিদ্ধান্ত নেবে দেশের মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম।

সোমবার দুপুরে পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। দিনের শুরু থেকেই তিনি পৌরসভার বিভিন্ন এলাকায় ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যা, প্রত্যাশা ও মতামত শোনেন।

সারজিস আলম বলেন, বাইরে থেকে বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণের প্রচেষ্টা আর মেনে নেওয়া হবে না। দেশের তরুণরা এখন সচেতন, সংগঠিত এবং প্রয়োজনে মাঠে নামার প্রস্তুতিতে আছে। দেশের ভবিষ্যৎ কোন পথে যাবে, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেশের মানুষেরই।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করা প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর সম্মিলিত দায়িত্ব। এমন নির্বাচনই গণতন্ত্রের ধারাবাহিকতাকে সামনে এগিয়ে নিতে পারে।

তরুণদের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, পঞ্চগড়সহ সারা দেশের তরুণরা অতীতে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও তারা ন্যায়ের পক্ষে অবস্থান নেবে।

ভোটারদের উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন—আগামী বাংলাদেশ গড়বে কারা? যারা ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি আর হয়রানির রাজনীতি করেছে, নাকি যারা ইনসাফ ও ন্যায়ের কথা বলছে? তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে প্রশাসনসহ সব স্তরে ক্ষমতার অপব্যবহার বন্ধ করা হবে এবং জনগণ ন্যায়সঙ্গত আচরণ পাবে।

ভোটের মাঠের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সাধারণ মানুষের সাড়া ইতিবাচক। ভোটাররা প্রকাশ্যে কম কথা বললেও ব্যালটেই তাঁদের মতামত স্পষ্ট হবে বলে তিনি আশাবাদী। তাঁর দাবি, ১২ ফেব্রুয়ারির একটি গ্রহণযোগ্য নির্বাচন শুধু পঞ্চগড়-১ নয়, সারা দেশেই ১১ দলীয় জোটকে শক্ত অবস্থানে নিয়ে যাবে।

বিএনপির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, নিজেদের ব্যর্থতা আড়াল করতেই প্রশাসনের ওপর দোষ চাপানো হচ্ছে। এটিকে তিনি ‘ব্লেম গেম’ বলে উল্লেখ করেন।

গণসংযোগ ও উঠান বৈঠকে জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, জুলাই আন্দোলনের সমন্বয়ক, এনসিপির কর্মী ও স্থানীয় ভোটাররা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট