1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে শবে বরাতের রাতে ভাইরাল মির্জা-কন্যার ফেসবুক পোস্ট জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: ডিবির হাতে আটক বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভারী বৃষ্টিতে বন্যার শঙ্কা, মরক্কোর এক শহর থেকে সরানো হলো অর্ধেকের বেশি মানুষ টানা তুষারঝড়ে বিপর্যস্ত জাপান, প্রাণ হারালেন অন্তত ৩০ জন শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া কক্সবাজার শিক্ষা সফরে গিয়ে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী, স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন রাঙ্গুনিয়ায় গভীর রাতে যৌথবাহিনীর অভিযান, অস্ত্রসহ দুইজন আটক

গোয়াইনঘাটে সরকারি খাস জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ – উচ্ছেদ করলো গোয়াইনঘাট উপজেলা প্রশাসন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

জুবায়ের আহমেদ সাব্বির (গোয়াইনঘাট প্রতিনিধি)

সিলেটের গোয়াইনঘাটের লামার বাজার ব্রীজ সংলগ্ন পয়েন্টে প্রয়া ৩০ লাখ টাকা মূল্যের সরকারি খাস জমি দখল মুক্ত করেছে উপজেলা প্রশাসন। গত এক মাস ধরে উপজেলার হাদারপার পার গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে ফয়জুর রহমান নামে ও তার পরিবার প্রায় ৬ শতক সরকারি জমি দখল ও মাটি ভরাট করে দোকানঘর স্থাপনা নির্মাণ শুরু করে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর দেড় টার দিকে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারীর নির্দেশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে পরিচালনা করে গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর ফারুক। উচ্ছেদ অভিযানে প্রায় ৬ শতক জমি দখলমুক্ত হয় এবং নির্মাণাধীন সামগ্রী রড,সিমেন্ট, ১ টি বৈদ্যুতিক মিটার, ঢেউটিন জব্দ করা হয়।এ সময় অবৈধভাবে স্থাপনা নির্মাণে জরিত থাকা কাউকে না পাওয়ায় আটক করা সম্ভব হয়নি।
উচ্ছেদ অভিযানে সহায়তা করেন বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আলমগীর হোসেন ,গোয়াইনঘাট থানা পুলিশের এএসআই নীহার, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার জাকির হোসেন,তোয়াকুল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, দেলোয়ার হোসেন, লাফনাউন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, আবু বকর গাজী,উপজেলা ভূমি অফিসের নামজারী সহকারী, অসিম চন্দ্র দাস সহ বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।
অভিযান পরিচালনার আগে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বার বার নিষেধ করা হলেও বন্ধ করেনি মাটি ভরাট ও দোকানঘর নির্মাণ।অভিযানে পাকা করে নির্মাণধীন খুটি ভেঙে দেওয়া হয় ।
উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, ফয়জুর রহমান নামে এক ব্যক্তি তার পরিবার লামার বাজারে নদীর পাড়ে বেশ কয়েকদিন ধরে সরকারি খাস জমি দখল করে অবৈধভাবে একটি কাঠামো নির্মাণ করার চেষ্টা করে আসছে।প্রশাসনের পক্ষ থেকে বার বার নিষেধ করা সত্ত্বেও নিষেধ অম্যান্য করে মাটি ভরাট ও পিলার নির্মাণ করে আসছিল।বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষ কে অবহিত করে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে উচ্ছেদ অভিযান পরিচালনা করি।অভিযানে পাকা পিলার ও শ্রমিকদের থাকার সেড ভাঙ্গা হয়েছে এবং নির্মাণ সামগ্রী রড,সিমেন্ট, টিন ও বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়েছে। ঘটনাস্থলে জড়িত কাউকে না পাওয়া মোবাইল কোর্ট করা হয়নি তবে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামালা দায়ের হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট