1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ ঢাকাজুড়ে কর্মসূচির ভিড়: বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের সভা–সমাবেশ টুটপাড়া ট্রিপল মার্ডার: আলোচিত আসামি বিসমিল্লাহ গ্রেপ্তার, রিমান্ডে নেওয়ার প্রস্তুতি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে শবে বরাতের রাতে ভাইরাল মির্জা-কন্যার ফেসবুক পোস্ট জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: ডিবির হাতে আটক বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভারী বৃষ্টিতে বন্যার শঙ্কা, মরক্কোর এক শহর থেকে সরানো হলো অর্ধেকের বেশি মানুষ টানা তুষারঝড়ে বিপর্যস্ত জাপান, প্রাণ হারালেন অন্তত ৩০ জন শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া

গাজীপুরের পূবাইলে দুই সন্তান নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন,স্টাফ রিপোর্টার

গাজীপুরের পূবাইল রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে মা, দুই সন্তানসহ তিনজন আত্মহত্যা করেছেন বলে জানা গেছে । আজ সোমবার বেলা ১১টার দিকে গাজীপুর মহানগর এর ৪১ নং ওয়ার্ডের নয়নীপাড়া ফাটপার এলাকার রেল ক্রসিং অদূরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম হাফেজা খাতুন মালা (২৫)। সে গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার দক্ষিণসোমবাজার এলাকর মোজাম্মেল হকের মেয়ে।

স্থানীয় রেল ক্রসিংয়ের গেইটম্যান সাত্তার জানান, আজ সোমবার সকালে পূবাইল রেলক্রসিংয়ের পূর্ব পাশে রেললাইনে মালা বেগম তার দুই সন্তানকে নিয়ে দৌড়ে এসে ট্রেনের নিচে ঝাপ দেন। এসময় চলন্ত রেলের নিচে পড়ে মা ও দুই সন্তানের দেহ দুমড়ে-মুচড়ে যায়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ হেফাজতে নেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ তিনটি উদ্ধার করে। ভৈরব রেলওয়ে থানার ওসি সাইদ আহমেদ জানান, ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট