1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ ঢাকাজুড়ে কর্মসূচির ভিড়: বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের সভা–সমাবেশ টুটপাড়া ট্রিপল মার্ডার: আলোচিত আসামি বিসমিল্লাহ গ্রেপ্তার, রিমান্ডে নেওয়ার প্রস্তুতি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে শবে বরাতের রাতে ভাইরাল মির্জা-কন্যার ফেসবুক পোস্ট জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: ডিবির হাতে আটক বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভারী বৃষ্টিতে বন্যার শঙ্কা, মরক্কোর এক শহর থেকে সরানো হলো অর্ধেকের বেশি মানুষ টানা তুষারঝড়ে বিপর্যস্ত জাপান, প্রাণ হারালেন অন্তত ৩০ জন শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া

গরু চুরির ১৫২ নম্বর আসামি:রাঙ্গা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

রিয়াজুল হক সাগর, রংপুর

জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের লাঙল প্রতীকের প্রার্থী মসিউর রহমান রাঙ্গা বলেছেন, অনেক থানা পুড়িয়ে দেওয়া হয়েছে। যারা থানা পুড়ল তারা নিজেরা যখন দ্বন্দ্ব করে তখন কোনো ওসির সাহস হয় তাদের বিপক্ষে গিয়ে অবস্থান নিবে? প্রশাসন অনেকটা লাল ফিতায় বন্দি। এতে জনগনের ক্ষতি হচ্ছে। তাদের বিরুদ্ধে কথা বললে, গরু চুরির ১৫২ নম্বর আসামি করা হচ্ছে। অপরাধী হলে নিয়ম মাফিক আমারও বিচার হোক, প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তারও বিচার হোক। সোমবার(২৬ জানুয়ারি) দুপুরে পাটগ্রাম শহরে নির্বাচনী প্রাচারণা ও গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘আমরা একাধিকবার আক্রান্ত হয়েছি। প্রতিদিন বাঁধার মুখে পড়ছি। কারা করেছে তা সকলে জানেন। এ ধরনের কর্মকাণ্ড যদি অব্যাহত থাকে তবে নির্বাচনে সহিংসতা অনিবার্য হয়ে যাবে। প্রশাসন যদি এটাকে রুখতে না পারে, তবে নির্বাচন মূল্যহীন হয়ে পড়বে। সুতরাং প্রশাসনের উচিৎ এখনই পদক্ষেপ নেওয়া।জাপার সাবেক মহাসচিব, আমরা তো দোসরই, আমরা তো নির্বাচনে অংশগ্রহন করেছি, আমরা আওয়ামী লীগের মন্ত্রী সভায় ছিলাম। তাদের সঙ্গে আমাদের আঁতাত ছিল। আমরা তো অস্বীকার করছি না। আমরাও জুলাই আন্দোলনের পক্ষেই ছিলাম। বড় অংশ নির্বাচনের বাইরে, আমরাও যদি বাইরে চলে যাই, তবে দেশে বড় শুন্যতা দেখা দেবে। তখন আগামী সরকারেরর স্থায়িত্ব নিয়েও কথা আসবে। প্রশাসনের সমালোচনা করে রাঙ্গা বলেন, প্রশাসন কখনই নিরপেক্ষ থাকে নাই, বিভিন্ন কারণে তাদেরকে একটু সরে যেতে হয়। স্বাধীনতার পর থেকে একটি বারও নিরপেক্ষ ছিল না। এখনো নিরপেক্ষ রয়েছে বলে মনে হচ্ছে না। ডিসি ইউএনওরাও এখনো নিরপেক্ষ ভাবে কাজ করতে পারছে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট