1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে শবে বরাতের রাতে ভাইরাল মির্জা-কন্যার ফেসবুক পোস্ট জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: ডিবির হাতে আটক বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভারী বৃষ্টিতে বন্যার শঙ্কা, মরক্কোর এক শহর থেকে সরানো হলো অর্ধেকের বেশি মানুষ টানা তুষারঝড়ে বিপর্যস্ত জাপান, প্রাণ হারালেন অন্তত ৩০ জন শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া কক্সবাজার শিক্ষা সফরে গিয়ে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী, স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন রাঙ্গুনিয়ায় গভীর রাতে যৌথবাহিনীর অভিযান, অস্ত্রসহ দুইজন আটক

কালীগঞ্জে আন্ত: শ্রেণির বিজ্ঞান মেলা ও ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার

গাজীপুরের কালীগঞ্জের বেগম রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয়ে আন্ত : শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) সকাল ১০ ঘটিকায় কালীগঞ্জ উপজেলার বেগম রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আন্ত : শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। বিকাল ৩ ঘটিকার সময় বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব এটিএম কামরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব নূর-ই-জান্নাত।

রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু বিভাষ কুমার সাহার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শাহনাজ পারভীন এর সঞ্চালনায়
অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়েছে।

বক্তারা শিক্ষার্থীদের বিজ্ঞান কে আরো আধুনিকয়ান করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় অংশগ্রহণের আহ্বান জানান। পরে বিজ্ঞান মেলা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে ক্রেষ্ট ও পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট