1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ ঢাকাজুড়ে কর্মসূচির ভিড়: বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের সভা–সমাবেশ টুটপাড়া ট্রিপল মার্ডার: আলোচিত আসামি বিসমিল্লাহ গ্রেপ্তার, রিমান্ডে নেওয়ার প্রস্তুতি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে শবে বরাতের রাতে ভাইরাল মির্জা-কন্যার ফেসবুক পোস্ট জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: ডিবির হাতে আটক বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভারী বৃষ্টিতে বন্যার শঙ্কা, মরক্কোর এক শহর থেকে সরানো হলো অর্ধেকের বেশি মানুষ টানা তুষারঝড়ে বিপর্যস্ত জাপান, প্রাণ হারালেন অন্তত ৩০ জন শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া

যশোর রেলস্টেশন এলাকায় আতঙ্ক: পরিত্যক্ত স্থান থেকে দুইটি ককটেল উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক | যশোর

যশোর রেলস্টেশন সংলগ্ন এলাকায় আতঙ্ক ছড়িয়েছে পরিত্যক্ত স্থান থেকে দুইটি ককটেল সদৃশ্য বস্তু উদ্ধারের ঘটনায়। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত বস্তু দুটি দেখতে ককটেলের মতো এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, যশোর রেলস্টেশনের পাশে নিঝুম হোটেলের সংলগ্ন একটি পরিত্যক্ত কলাবাগান এলাকায় হোটেলের এক কর্মী ছাগল বাঁধতে গেলে সাদা কসটেপ দিয়ে মোড়ানো দুটি সন্দেহজনক বস্তু দেখতে পান। বিষয়টি তার সন্দেহ হলে তিনি তাৎক্ষণিকভাবে হোটেল কর্তৃপক্ষকে জানান।

নিঝুম হোটেলের ম্যানেজার ওয়াসিম মন্ডল জানান, বস্তু দুটি দেখার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার কথা বিবেচনা করে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে চাঁচড়া পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত স্থান থেকে সাদা কসটেপে মোড়ানো দুইটি ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করে।

এ বিষয়ে চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মামুন অর রশিদ (পিপিএম) বলেন,

“উদ্ধারকৃত বস্তু দুটি ককটেলের মতো দেখতে। বিষয়টি আমরা গুরুত্বসহকারে খতিয়ে দেখছি। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত বস্তু দুটি পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হবে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট