
মোঃ আলাউদ্দিন লিংকন, স্টাফ রিপোর্টার:
নোয়াখালী ও ফেনীর সোনালী লাইফ ইন্স্যুরেন্সের চারটি গুরুত্বপূর্ণ জোনের কর্মকর্তাদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। আজ নোয়াখালী বসুরহাট মেট্রো ও ফেনীর দাগনভূঞা মেট্রোর যৌথ উদ্যোগে এই আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
বনভোজনে উভয় অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ও দায়িত্বশীল কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন:
দাগনভূঞা মেট্রোর সিনিয়ার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আলাউদ্দিন,চৌধুরী হাট মেট্রোর ব্রাঞ্চ ম্যানেজার
আবু সুফিয়ান সোহেল,
সিনিয়র ইউনিট ম্যানেজারগণ: বসুরহাট মেট্রো অফিসের দিদার হোসেন হৃদয়, জাহিদুল ইসলাম ও নুর নবী।
দাগনভূঞা মেট্রো অফিসের ইউনিট ম্যানেজারগণ: নূর হোসেন, আরমান হোসেন (উত্তরা মেট্রো অফিস), মোঃ রনি, মোঃ মহসীন ও আকবর হোসেন।
এছাড়াও সিনিয়ার ফাইনান্সিয়াল অ্যাসোসিয়েট বিধান চন্দ্র দেবনাথ,সাংবাদিক মোঃ আলাউদ্দিন লিংকন মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ মামুন মিয়া, মোঃ হাবিবুর রহমান, মোঃ সুমন মিয়া, মোঃ আজিজুল হক, মোঃ আরিফ, মোঃ ইসমাইল হোসেন, মোঃ সাগর এবং উজ্জ্বল মিয়াসহ প্রতিষ্ঠানের অন্যান্য সদস্যবৃন্দ এই আনন্দ আয়োজনে অংশ নেন।
দিনব্যাপী এই বনভোজনে বিনোদনমূলক বিভিন্ন আয়োজন ও মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে কর্মকর্তাদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হয়। উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এই ধরনের আয়োজন কাজের প্রতি উৎসাহ বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।