1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ ঢাকাজুড়ে কর্মসূচির ভিড়: বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের সভা–সমাবেশ টুটপাড়া ট্রিপল মার্ডার: আলোচিত আসামি বিসমিল্লাহ গ্রেপ্তার, রিমান্ডে নেওয়ার প্রস্তুতি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে শবে বরাতের রাতে ভাইরাল মির্জা-কন্যার ফেসবুক পোস্ট জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: ডিবির হাতে আটক বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভারী বৃষ্টিতে বন্যার শঙ্কা, মরক্কোর এক শহর থেকে সরানো হলো অর্ধেকের বেশি মানুষ টানা তুষারঝড়ে বিপর্যস্ত জাপান, প্রাণ হারালেন অন্তত ৩০ জন শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া

অভয়নগরে ইসলামী ব্যাংকের এজেন্টকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

অভয়নগর থানাধীন সিদ্ধিপাশা এলাকায় শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে ইসলামী ব্যাংকের এজেন্ট মোঃ শরীফুল ইসলামকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় ভিকটিম মোটরসাইকেল যোগে নলামারা স্লুইস গেটের দিকে যাচ্ছিলেন। হঠাৎ ২/৩ জন অজ্ঞাত দুষ্কৃতকারী তার গতিরোধ করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান। আত্মরক্ষার জন্য ভিকটিম রাস্তার পাশে একটি পুকুরে ঝাঁপ দেন। এতে দুষ্কৃতকারীরা তার দিকে দুটি ককটেল নিক্ষেপ করে, কিন্তু কোনো টাকা নিতে সক্ষম হয়নি। ঘটনার চিৎকারে রাস্তায় চলাচলরত ইজিবাইক থামলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি অবিস্ফোরিত ককটেল জব্দ করে। পুলিশ জানায়, ভিকটিমের শরীরের কোনও ক্ষতি হয়নি এবং এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক। ভিকটিমের পরিচয়: মোঃ শরীফুল ইসলাম (৩৭), পিতা- মৃত আবু ইউসুফ, গ্রাম- শিরোমণি, থানা- খান জাহান আলী, জেলা- খুলনা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট