
গীতি গমন চন্দ্র রায় গীতি।। স্টাফ রিপোর্টার
উত্তর বঙ্গের ঠাকুরগাঁওয়ে সংগঠনের একটি বিশাল জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ক্ষমতায় গেলে বেকারদের জন্য ভাতা দেওয়া হবে না; বরং স্থায়ীভাবে কর্মসংস্থান নিশ্চিত করা হবে।
ঠাকুরগাঁওয়ের শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল সোয়া চারটার দিকে ঠাকুরগাঁও বড় মাঠ অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন। ডা. শফিকুর রহমান বলেন, “আমরা বেকাররা যাতে ভাতার জন্য অপেক্ষা না করে, নিজের পায়ে দাঁড়াতে পারে — সেই সুযোগ তৈরি করবো। বেকার ভাতা নয়, কর্মসংস্থানই হবে মান সম্মান ও আত্মনির্ভরতার পথ।” তিনি আরও বলেন,“উত্তরাঞ্চলের উন্নয়ন এখনো বাধাপ্রাপ্ত, কারণ দুর্নীতি ও অপশাসনের চক্র ছিন্ন করতে পারেনি সরকার। এই সঙ্কট থেকেই উত্তরবঙ্গ পিছিয়ে রয়েছে; অথচ এই অঞ্চলের কৃষিভিত্তিক শিল্প একসময় দেশের অর্থনীতিতে মুখ্য ভূমিকা রাখতে পারবে।তিন শর্তেই দেশ গড়বে জামায়াত: এমন কথায় তিনি বলেন, শক্ত ভিত্তিতে দেশ গঠনে তাঁর দল তিনটি মূল শর্তে সক্রিয় ভূমিকা নেবে: দুর্নীতি শূন্য সরকার: নিজে দুর্নীতি করবেন না এবং দুর্নীতিগ্রস্ত কাউকে আশ্রয় দেবেন না। ন্যায়বিচার: সকল নাগরিকের প্রতি সমান ন্যায়ের নিশ্চয়ন। বৈষম্য নির্মূল: বৈষম্যের সকল রূপের বিরুদ্ধে গণভোটে “হ্যাঁ” ভোটে সিদ্ধান্ত গ্রহণ। তিনি জনসভায় বলেন, “কোনো একক দলই সামগ্রিক পরিবর্তন আনতে একা সক্ষম নয়; প্রকৃত গণ প্রতিনিধিরাই এই দেশকে সত্যিকার অর্থে উন্নতির দিকে এগিয়ে নিতে পারবে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে।