1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে শবে বরাতের রাতে ভাইরাল মির্জা-কন্যার ফেসবুক পোস্ট জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: ডিবির হাতে আটক বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভারী বৃষ্টিতে বন্যার শঙ্কা, মরক্কোর এক শহর থেকে সরানো হলো অর্ধেকের বেশি মানুষ টানা তুষারঝড়ে বিপর্যস্ত জাপান, প্রাণ হারালেন অন্তত ৩০ জন শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া কক্সবাজার শিক্ষা সফরে গিয়ে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী, স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন রাঙ্গুনিয়ায় গভীর রাতে যৌথবাহিনীর অভিযান, অস্ত্রসহ দুইজন আটক

বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া, বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে আমন্ত্রণ আইসিসির

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আইসিসির সঙ্গে মতবিরোধের জেরে শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের পরিবর্তে টুর্নামেন্টে খেলবে স্কটল্যান্ড, এ তথ্য নিশ্চিত করেছে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ।

গত ২১ জানুয়ারি আইসিসির পূর্ণ সদস্য দেশের বোর্ড পরিচালকদের ভার্চুয়াল বৈঠকে সিদ্ধান্ত হয়, বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে হলে ভারতে যেতে হবে। অন্যথায় বিকল্প দল বাছাই করা হবে। বাংলাদেশকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ২৪ ঘণ্টা সময় দেওয়া হলেও বিসিবি তাদের অবস্থানে অনড় থাকে। সময়সীমা শেষ হওয়ার দুই দিন পর আইসিসি চূড়ান্তভাবে স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানায়। স্কটল্যান্ড ‘সি’ গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে কলকাতায় তিনটি ম্যাচ খেলবে। পরে মুম্বাইয়ে নেপালের বিপক্ষে খেলবে শেষ ম্যাচটি।

আইসিসির সিইও সংযোগ গুপ্ত বোর্ড সদস্যদের চিঠিতে জানান, বিসিবির দাবিগুলো আইসিসির নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানানো ছাড়া আইসিসির আর কোনো উপায় ছিল না। চিঠির অনুলিপি বিসিবি সভাপতি ও আইসিসি বোর্ড সদস্য আমিনুল ইসলামকেও পাঠানো হয়েছে।

এর আগে ভেন্যু পরিবর্তনের দাবিতে বিসিবি আইসিসির বিবাদ নিষ্পত্তি কমিটির (ডিআরসি) কাছে আপিল করলেও তা খারিজ হয়। দুবাইয়ে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকে আইসিসির চেয়ারম্যান জয় শাহ বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট