1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ ঢাকাজুড়ে কর্মসূচির ভিড়: বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের সভা–সমাবেশ টুটপাড়া ট্রিপল মার্ডার: আলোচিত আসামি বিসমিল্লাহ গ্রেপ্তার, রিমান্ডে নেওয়ার প্রস্তুতি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে শবে বরাতের রাতে ভাইরাল মির্জা-কন্যার ফেসবুক পোস্ট জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: ডিবির হাতে আটক বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভারী বৃষ্টিতে বন্যার শঙ্কা, মরক্কোর এক শহর থেকে সরানো হলো অর্ধেকের বেশি মানুষ টানা তুষারঝড়ে বিপর্যস্ত জাপান, প্রাণ হারালেন অন্তত ৩০ জন শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া

আইনশৃঙ্খলা নিশ্চিত ও দুর্নীতি দমনই অগ্রাধিকার, এটাই আমার প্ল্যান’: তারেক রহমান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্নীতি নিয়ন্ত্রণ, এই দুই বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দেশের মানুষ যেন নিরাপদে রাস্তায় চলাচল করতে পারে এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় বন্ধ হয়, এটাই তার মূল লক্ষ্য।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ‘আমরা ভাবনা বাংলাদেশ’ শীর্ষক জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে এক আলাপচারিতায় নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, আমাদের প্রথম কাজ হবে আইনশৃঙ্খলা নিশ্চিত করা। মানুষ যেটা বলছে, আপনি যেটা বলছেন, সবাই যেন নিরাপদে থাকতে পারে। আর দুর্নীতি যেভাবেই হোক, আমাদের অ্যাড্রেস করতেই হবে।’ বিভিন্ন স্তরের দুর্নীতির কথা উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান আরও বলেন,

‘দুর্নীতি নানা পর্যায়ে ছড়িয়ে আছে। এই দুইটি বিষয়, আইনশৃঙ্খলা ও দুর্নীতি, যদি আমরা ঠিকভাবে মোকাবিলা করতে পারি, তাহলে দেশের অন্যান্য সমস্যার অনেকটাই স্বয়ংক্রিয়ভাবে সমাধান হয়ে আসবে। এটাই হচ্ছে আমার প্ল্যান।’

ফ্যামিলি কার্ড হবে সার্বজনীন

আলাপচারিতায় অংশ নেওয়া বিজয়ীদের এক প্রশ্নের জবাবে ফ্যামিলি কার্ড প্রসঙ্গে তারেক রহমান বলেন,

‘বাংলাদেশ সরকারের সামাজিক নিরাপত্তার আওতায় বর্তমানে ১৩৮টি প্রকল্প চালু রয়েছে। কিন্তু এগুলো সঠিকভাবে পরিচালিত হচ্ছে না। একজন মানুষ তিনটি সুবিধা পাচ্ছে, আরেকজন কিছুই পাচ্ছে না, এটা ঠিক না।’ তিনি জানান, এই অসামঞ্জস্য দূর করতেই ফ্যামিলি কার্ড ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। সিংগেল মাদার, পরিত্যক্ত নারী, দরিদ্র পরিবার, সবাই এই কার্ডের আওতায় আসবে। আমরা এটাকে ইউনিভার্সাল রাখতে চাই।’

উদাহরণ দিয়ে তিনি বলেন, একজন কৃষকের স্ত্রী যেমন এই কার্ড পাবেন, তেমনি একজন ভ্যানচালকের স্ত্রী পাবেন, এমনকি একজন অফিসিয়ালের স্ত্রীও পাবেন।’

খোলামেলা মতবিনিময় গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে আয়োজিত এই অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তার মেয়ে জাইমা রহমান। এসময় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীরা তাদের বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন এবং তারেক রহমান সেগুলোর জবাব দেন খোলামেলা ভঙ্গিতে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট