1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ ঢাকাজুড়ে কর্মসূচির ভিড়: বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের সভা–সমাবেশ টুটপাড়া ট্রিপল মার্ডার: আলোচিত আসামি বিসমিল্লাহ গ্রেপ্তার, রিমান্ডে নেওয়ার প্রস্তুতি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে শবে বরাতের রাতে ভাইরাল মির্জা-কন্যার ফেসবুক পোস্ট জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: ডিবির হাতে আটক বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভারী বৃষ্টিতে বন্যার শঙ্কা, মরক্কোর এক শহর থেকে সরানো হলো অর্ধেকের বেশি মানুষ টানা তুষারঝড়ে বিপর্যস্ত জাপান, প্রাণ হারালেন অন্তত ৩০ জন শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া

সকল দ্বন্দ্বের অবসান ৮৮ যশোর-৪ আসনে ধানের শীষের পক্ষে এক কাতারে ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব ও ফারাজী মতিয়ার রহমান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

অবশেষে সকল ভেদাভেদ ভুলে ঐক্যের পথে হাঁটলো ৮৮ যশোর-৪ (অভয়নগর–বাঘারপাড়া–বসুন্দিয়া) আসনের বিএনপি। দীর্ঘদিন ধরে ধানের শীষের প্রার্থী হওয়া নিয়ে ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব ও ফারাজী মতিয়ার রহমানের মধ্যে যে দ্বন্দ্ব চলছিল, তার সফল সমাধান হয়েছে।

শুক্রবার বিকেলে যশোর জেলা বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভা শেষে জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সমন্বয়ে এ বিরোধের আনুষ্ঠানিক অবসান ঘোষণা করা হয়।

সভা শেষে ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব ও ফারাজী মতিয়ার রহমান একযোগে জানান, এখন থেকে ব্যক্তিগত কোনো মতপার্থক্য নয়—ধানের শীষই তাদের একমাত্র লক্ষ্য। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপিকে বিজয়ী করতে তারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন এবং বিজয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে সর্বোচ্চ চেষ্টা চালাবেন।

এ সময় তারা ৮৮ যশোর-৪ আসনের অভয়নগর, বাঘারপাড়া ও বসুন্দিয়া এলাকার সকল স্তরের নেতাকর্মীদের উদ্দেশে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে মাঠে নামার আহ্বান জানান।

স্থানীয় নেতাকর্মীদের মতে, এই ঐক্য আসন্ন নির্বাচনে ধানের শীষের জন্য নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং সংগঠনকে আরও শক্তিশালী করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট