1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে শবে বরাতের রাতে ভাইরাল মির্জা-কন্যার ফেসবুক পোস্ট জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: ডিবির হাতে আটক বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভারী বৃষ্টিতে বন্যার শঙ্কা, মরক্কোর এক শহর থেকে সরানো হলো অর্ধেকের বেশি মানুষ টানা তুষারঝড়ে বিপর্যস্ত জাপান, প্রাণ হারালেন অন্তত ৩০ জন শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া কক্সবাজার শিক্ষা সফরে গিয়ে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী, স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন রাঙ্গুনিয়ায় গভীর রাতে যৌথবাহিনীর অভিযান, অস্ত্রসহ দুইজন আটক

রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে পুলিশ সদস্য, অতঃপর,,,

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ছোনবুনিয়া গ্রামে এক পুলিশ সদস্যকে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করেছে স্থানীয়রা। পরে পুলিশ সদস্যকে হাতকড়া পরিয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাথরঘাটা থানার ওসি মংচেনলা ঘটনাটি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে পুলিশ সদস্য মোহাম্মদ মেহেদী হাসান ওই বাড়িতে গেলে স্থানীয়রা তাকে আটক করে। মেহেদী হাসান পাথরঘাটা থানায় কনস্টেবল পদে কর্মরত এবং তার বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ায়।

স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশ সদস্যটি প্রায়ই ওই প্রবাসীর বাড়িতে যেতেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে স্থানীয়রা তাকে ওই বাড়িতে দেখতে পেয়ে সন্দেহ হওয়ায় কয়েকজন গিয়ে ঘরে ঢুকে মেহেদী হাসান ও ওই প্রবাসীর স্ত্রীর আপত্তিকর অবস্থায় উপস্থিতি পান। এরপর তারা থানা পুলিশকে খবর দেন।  আটক পুলিশ সদস্য মেহেদী হাসান জানান, ওই নারী তার আন্টি। তার সঙ্গে প্রেমের কোনো সম্পর্ক নেই। তিনি ওই পরিবারের ছেলেকে প্রাইভেট পড়ান এবং মোবাইল নম্বর নিতে বাড়িতে এসেছিলেন। তবে স্থানীয়রা তাকে মারধর করে রশিতে বেঁধে রেখেছিল। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মংচেনলা বলেন, ঘটনা পুরোপুরি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট