1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ ঢাকাজুড়ে কর্মসূচির ভিড়: বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের সভা–সমাবেশ টুটপাড়া ট্রিপল মার্ডার: আলোচিত আসামি বিসমিল্লাহ গ্রেপ্তার, রিমান্ডে নেওয়ার প্রস্তুতি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে শবে বরাতের রাতে ভাইরাল মির্জা-কন্যার ফেসবুক পোস্ট জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: ডিবির হাতে আটক বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভারী বৃষ্টিতে বন্যার শঙ্কা, মরক্কোর এক শহর থেকে সরানো হলো অর্ধেকের বেশি মানুষ টানা তুষারঝড়ে বিপর্যস্ত জাপান, প্রাণ হারালেন অন্তত ৩০ জন শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া

নীরব নেতৃত্বে বিস্ময়কর জোয়ার: সাবিরা সুলতানা মুন্নির প্রচারণায় মুখর যশোর-২

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

লেখকঃ সাংবাদিক কামাল, অভয়নগর যশোর 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর–২ (৮৬) আসনে রাজনীতির মাঠে বইছে পরিবর্তনের হাওয়া। এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ধানের শীষের প্রার্থী সাবিরা সুলতানা মুন্নি। ব্যতিক্রমী প্রচারণা, জনসম্পৃক্ততা ও দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রামের কারণে তিনি এখন সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। গ্রাম থেকে গ্রাম, হাট–বাজার, পাড়া–মহল্লায় সাবিরা সুলতানা মুন্নির উপস্থিতি যেন এক নতুন আশার বার্তা নিয়ে এসেছে। মুখে মুখে ফিরছে একটাই কথা, এই মানুষটা আমাদের, আমাদের কথাই বলেন। রাজনৈতিক আড়ম্বরের বদলে সহজ, সৎ ও মানবিক ভাষায় মানুষের দুঃখ–কষ্টের কথা শোনাই তার প্রচারণার মূল শক্তি। সাবিরা সুলতানা মুন্নির রাজনৈতিক জীবন কোনো আরামদায়ক পথে গড়ে ওঠেনি। বিরুদ্ধ সময়ে দলের জন্য রাজপথে থাকা, আন্দোলন–সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন এবং নানা প্রতিকূলতার মধ্যেও আপসহীন অবস্থান তাকে আলাদা পরিচয় দিয়েছে। রাজনৈতিক নিপীড়ন, বাধা ও হুমকির মুখেও তিনি পিছু হটেননি, বরং আরও দৃঢ় হয়েছেন। স্থানীয় নেতাকর্মীরা বলছেন, দুঃসময়ে যিনি পাশে থাকেন, সুখের সময় তার পাশে মানুষ থাকবেই, সাবিরা সুলতানা মুন্নির ক্ষেত্রে সেটিই প্রমাণিত হচ্ছে। নারী, যুবক, প্রবীণ, সব শ্রেণির ভোটারের কাছে তিনি সমানভাবে গ্রহণযোগ্য। বিশেষ করে নারীদের অংশগ্রহণে তার প্রচারণা নতুন মাত্রা পেয়েছে। অনেকেই বলছেন, সাবিরা সুলতানা মুন্নি কেবল একজন প্রার্থী নন, তিনি একজন সাহসী প্রতিনিধি, যিনি সংসদে গিয়ে সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরবেন। স্থানীয় এক প্রবীণ ভোটার বলেন,অনেক এমপি দেখেছি, কিন্তু মুন্নির মতো মানুষের কাছে এসে কথা বলা লোক কম। তাই এবার ধানের শীষেই ভোট দেব। সব মিলিয়ে যশোর–২ আসনে সাবিরা সুলতানা মুন্নি এখন জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান জনসমর্থন ও মাঠপর্যায়ের চিত্র বিবেচনায় তিনি এই আসনে এক শক্তিশালী প্রার্থী হিসেবে আবির্ভূত হয়েছেন। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই স্পষ্ট হচ্ছে, যশোর–২ আসনে সাধারণ মানুষের মনের মুকুটে এখন একটাই নাম, সাবিরা সুলতানা মুন্নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট