1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ ঢাকাজুড়ে কর্মসূচির ভিড়: বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের সভা–সমাবেশ টুটপাড়া ট্রিপল মার্ডার: আলোচিত আসামি বিসমিল্লাহ গ্রেপ্তার, রিমান্ডে নেওয়ার প্রস্তুতি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে শবে বরাতের রাতে ভাইরাল মির্জা-কন্যার ফেসবুক পোস্ট জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: ডিবির হাতে আটক বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভারী বৃষ্টিতে বন্যার শঙ্কা, মরক্কোর এক শহর থেকে সরানো হলো অর্ধেকের বেশি মানুষ টানা তুষারঝড়ে বিপর্যস্ত জাপান, প্রাণ হারালেন অন্তত ৩০ জন শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া

নির্বাচনের আগেই মানুষকে প্রতারণা, মুসলমানদের শিরকে জড়াচ্ছে একটি দল: তারেক রহমান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনের আগেই একটি রাজনৈতিক দল জনগণকে প্রতারণা করছে এবং মুসলমানদের শিরকের দিকে ঠেলে দিচ্ছে বলে তীব্র অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, যারা এখন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, তারা নির্বাচনের পর আরও ভয়াবহভাবে জনগণকে ঠকাবে। বৃহস্পতিবার (আজ) দুপুরে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সমাবেশে বক্তব্যের একপর্যায়ে তারেক রহমান উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন রাখেন, এখানে কারা হজ বা ওমরা পালন করে এসেছেন? এ সময় মাঠে উপস্থিত একাধিক ব্যক্তি হাত তুললে তাদের মধ্য থেকে একজনকে মঞ্চে ডেকে আনা হয়।

তারেক রহমান ওই ব্যক্তিকে প্রশ্ন করেন, “আপনি কাবা শরিফে গেছেন, কাবা শরিফের মালিক কে? জবাবে তিনি বলেন, আল্লাহ। এরপর তিনি আরও প্রশ্ন রাখেন, এই পৃথিবী, সূর্য, নক্ষত্র, বেহেশত ও দোজখের মালিক কে? প্রত্যেকবারই উত্তর আসে আল্লাহ। এ সময় তারেক রহমান বলেন, আপনারা সবাই সাক্ষ্য দিলেন, এই দুনিয়া, কাবা, বেহেশত-দোজখ সবকিছুর মালিক একমাত্র আল্লাহ। যেটার মালিক আল্লাহ, সেটা কি কোনো মানুষ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। অথচ একটি দল নির্বাচনের আগে বলছে—এই দেবো, ওই দেবো, টিকিট দেবো। যেটার মালিক মানুষ না, সেটার কথা যদি কেউ বলে, তাহলে কি সেটা শিরক নয়? তিনি আরও বলেন, “নির্বাচনের আগেই তারা মানুষকে ঠকাচ্ছে। নির্বাচনের পরে কেমন ঠকাবে, এখনই তা বোঝা যাচ্ছে। শুধু প্রতারণাই নয়, মুসলমানদের শিরকের দিকে ঠেলে দিচ্ছে, নাউজুবিল্লাহ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, “লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। সেই সময় কারা কী ভূমিকা রেখেছে, জাতি তা জানে। কারও ভূমিকার কারণে লাখো মানুষ শহীদ হয়েছে, মা-বোনেরা সম্ভ্রম হারিয়েছে। তারেক রহমান বলেন, এই হটকারিতা, এই মিথ্যা আর প্রতারণার বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা স্বৈরাচার মুক্ত দেশ পেয়েছি। এবার মানুষের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট