1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ ঢাকাজুড়ে কর্মসূচির ভিড়: বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের সভা–সমাবেশ টুটপাড়া ট্রিপল মার্ডার: আলোচিত আসামি বিসমিল্লাহ গ্রেপ্তার, রিমান্ডে নেওয়ার প্রস্তুতি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে শবে বরাতের রাতে ভাইরাল মির্জা-কন্যার ফেসবুক পোস্ট জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: ডিবির হাতে আটক বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভারী বৃষ্টিতে বন্যার শঙ্কা, মরক্কোর এক শহর থেকে সরানো হলো অর্ধেকের বেশি মানুষ টানা তুষারঝড়ে বিপর্যস্ত জাপান, প্রাণ হারালেন অন্তত ৩০ জন শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া

নির্বাচনে শান্তির নিশ্চয়তা দিলেন সেনাপ্রধান: লুট হওয়া অস্ত্রের ৬২ শতাংশ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোটকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় উচ্চপর্যায়ের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতকরণ, লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং বাহিনীগুলোর সমন্বিত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বুধবার (২১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নির্বাচনী নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেন।

সভায় সেনাপ্রধান জানান, ২০২৪ সালের আগস্ট মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানকালীন অস্থিতিশীল পরিস্থিতিতে দেশের বিভিন্ন থানা থেকে মোট ৩ হাজার ৬১৯টি অস্ত্র লুট হয়। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর যৌথ ও কঠোর অভিযানের মাধ্যমে এ পর্যন্ত ২ হাজার ২৫৯টি অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে, যা মোট লুট হওয়া অস্ত্রের ৬২ দশমিক ৪ শতাংশ। গোলাবারুদের হিসাব তুলে ধরে তিনি আরও জানান, একই সময়ে বিভিন্ন থানা থেকে মোট ৪ লাখ ৫৬ হাজার ৪১৮ রাউন্ড গোলাবারুদ লুট হয়। এর মধ্যে ইতোমধ্যে ২ লাখ ৩৭ হাজার ১০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে, যা মোট পরিমাণের প্রায় ৫২ শতাংশ। অবশিষ্ট অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। নির্বাচনকালীন নিরাপত্তা প্রসঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “নির্বাচনের সময় জনমনে স্বস্তি ও আস্থা নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীসহ সব নিরাপত্তা সংস্থা পারস্পরিক আলোচনার ভিত্তিতে সমন্বিতভাবে কাজ করছে। আমি বিশ্বাস করি, গৃহীত পদক্ষেপগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে জাতি একটি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচন উপহার পাবে।

সভায় উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্বাচনের আগে ও চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোয়েন্দা নজরদারি জোরদার, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা এবং বাহিনীগুলোর মধ্যে সমন্বয় আরও বাড়ানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট