1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ ঢাকাজুড়ে কর্মসূচির ভিড়: বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের সভা–সমাবেশ টুটপাড়া ট্রিপল মার্ডার: আলোচিত আসামি বিসমিল্লাহ গ্রেপ্তার, রিমান্ডে নেওয়ার প্রস্তুতি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে শবে বরাতের রাতে ভাইরাল মির্জা-কন্যার ফেসবুক পোস্ট জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: ডিবির হাতে আটক বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভারী বৃষ্টিতে বন্যার শঙ্কা, মরক্কোর এক শহর থেকে সরানো হলো অর্ধেকের বেশি মানুষ টানা তুষারঝড়ে বিপর্যস্ত জাপান, প্রাণ হারালেন অন্তত ৩০ জন শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া

নড়াইলের কালিয়ায় গাঁজার গাছসহ দুইজন গ্রেপ্তার ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের কালিয়া উপজেলায় নিষিদ্ধ গাঁজার গাছ চাষ ও সংরক্ষণের দায়ে এক ব্যক্তিকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর চার মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। অপর জনকে ২ দিনের বিনাশ্রমে কারাদণ্ড ও ২ শত টাকা জরিমানা। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের(ডিএনসি)- পরিদর্শক আব্দুল মান্নান সহকারী উপ-পরিদর্শক আলতাফ হোসেন অশোক বাইন সহ  একটি চৌকস দল কালিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করে। অভিযানে মৃত সন্তোষ বর্মনের ছেলে বাসু দেব বর্মনের বাড়ির আঙিনা থেকে গাঁজার গাছ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।
পরবর্তীতে কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৯ ধারা লঙ্ঘনের দায়ে ৩৬(১)১৮ আওতায় বাসু দেব বর্মনকে ১ বছর ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আর ও ১ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। ওই সময় মুহিদুল ইসলাম পিতা মৃত্যু ফজর শেখ সাং ছোট কালিয়া সংবাদ সংগ্রহের অন্তরালে কিছু গাঁজার জট নিজের ব্যাগের ভিতর রেখে আত্মসাৎ করার চেষ্টা কালে হাতে নাতে ধরা পড়ে যায়, ভ্রাম্যমাণ আদালত কথিত সাংবাদিক মাহিদুল কে ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ শত টাকা জরিমানা করে।
অভিযান ও আদালত পরিচালনার সময় স্থানীয় সাংবাদিক ও উৎসুক জনতার সমাগম ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যক্তি জানান, গ্রেফতারকৃত বাসু দেব বর্মন দীর্ঘদিন ধরে মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং নিজ বাড়ির আঙিনায় গাঁজার চাষ করতেন। তিনি আরও বলেন, “এই ধরনের অপরাধীরা সমাজ ও দেশের জন্য ভয়ংকর। তাদের কারণে যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।”
স্থানীয় প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট