1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ ঢাকাজুড়ে কর্মসূচির ভিড়: বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের সভা–সমাবেশ টুটপাড়া ট্রিপল মার্ডার: আলোচিত আসামি বিসমিল্লাহ গ্রেপ্তার, রিমান্ডে নেওয়ার প্রস্তুতি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে শবে বরাতের রাতে ভাইরাল মির্জা-কন্যার ফেসবুক পোস্ট জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: ডিবির হাতে আটক বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভারী বৃষ্টিতে বন্যার শঙ্কা, মরক্কোর এক শহর থেকে সরানো হলো অর্ধেকের বেশি মানুষ টানা তুষারঝড়ে বিপর্যস্ত জাপান, প্রাণ হারালেন অন্তত ৩০ জন শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া

জঙ্গল সলিমপুরে গোপন অভিযানে হামলা সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, আহত ৩

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় গোপন অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন র‍্যাব সদস্য গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় র‍্যাব-৭-এর একটি দল জঙ্গল সলিমপুরের দুর্গম এলাকায় অভিযান চালানোর সময় এই হামলার ঘটনা ঘটে। নিহত র‍্যাব কর্মকর্তার নাম আব্দুল মোতালেব। তিনি র‍্যাব-৭-এর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (ডিএডি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

র‍্যাব সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার অভিযানে গেলে হঠাৎ করে আগে থেকেই ওত পেতে থাকা সন্ত্রাসীরা র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে এবং ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই আব্দুল মোতালেব গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হামলায় আহত অপর তিন র‍্যাব সদস্যকে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম ক্যান্টনমেন্টের কম্বাইন্ড মিলিটারি হাসপাতাল (সিএমএইচ) এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ ও র‍্যাবের কর্মকর্তারা জানিয়েছেন, জঙ্গল সলিমপুর এলাকা দীর্ঘদিন ধরে অপরাধী চক্র, পাহাড়ি সন্ত্রাসী ও ভূমিদস্যুদের নিয়ন্ত্রণে রয়েছে। দুর্গম ভূপ্রকৃতি এবং শতাধিক অবৈধ বসতির কারণে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। র‍্যাবের একটি দায়িত্বশীল সূত্র জানায়, হামলাটি ছিল পূর্বপরিকল্পিত। সন্ত্রাসীরা বড় সংখ্যক লোক জড়ো করে হঠাৎ করে আক্রমণ চালায়। ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত র‍্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

ঘটনার খবর পেয়ে র‍্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পুরো এলাকায় অভিযান জোরদার করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে বিশেষ অভিযান শুরু হয়েছে।

এই ঘটনায় র‍্যাব ও পুলিশ সদর দপ্তর গভীর শোক প্রকাশ করেছে। নিহত কর্মকর্তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

সরকারের ঊর্ধ্বতন মহল নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের দাপট বেড়েছে। তারা এলাকাটিতে স্থায়ীভাবে কঠোর আইনশৃঙ্খলা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট